এক্সপ্লোর

Panchayat Poll Murshidabad : বুথ দখল, হুমকি ! আতঙ্কে বুথ ছাড়লেন ভোটকর্মীরা

Panchayat Poll 2023 Murshidabad : ভোট শুরুর ঘণ্টা তিনেক পরেই সকাল ১০টা নাগাদ বুথ ছেড়ে ডিসিআরসি সেন্টারে রওনা দেন ভোট কর্মী ও প্রিসাই়ডিং অফিসাররা।

অনির্বাণ বাগচী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ ( Murshidabad )  থানা এলাকার হুমায়ুন মঞ্জিলের এসএসকে শিশুশিক্ষা কেন্দ্রে বুথ জ্যামের অভিযোগ উঠল তৃণমূলের ( TMC ) বিরুদ্ধে। ভোট শুরুর ঘণ্টা তিনেক পরেই সকাল ১০টা নাগাদ বুথ ছেড়ে ডিসিআরসি সেন্টারে রওনা দেন ভোট কর্মী ও প্রিসাই়ডিং অফিসাররা।                        

 ভোট কর্মীদের ঘিরে বিক্ষোভ

ভোটকর্মীদের দাবি, প্রথমে কিছুক্ষণ ভোট হলেও, এরপরই বুথ দখল হয়ে যায়। তাঁদের হুমকি দেওয়া হয়। নিরাপত্তার অভাবে বুথ ছেড়ে তাঁরা ডিসিআরসি সেন্টারে চলে যান। মাঝরাস্তায় ভোট কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।

টায়ার জ্বালিয়ে বহরমপুর-জঙ্গিপুর রাজ্য সড়ক অবরোধ করেন কংগ্রেস, সিপিএম ও বিজেপি কর্মীরা। সেক্টর অফিসারের গাড়ি ভাঙচুর করা হয়।                       

অন্যদিকে  ময়ূরেশ্বর হাইস্কুলের মহিলা পরিচালিত ১০ নম্বর বুথে ভয়ে কেঁদে ফেলেন প্রিসাইডিং অফিসার। অসহায় অবস্থায় দেখা যায় ভোট কর্মীদের। তাঁদের অভিযোগ, বুথের মধ্যে তাণ্ডব চালাচ্ছিল দুষ্কৃতীরা। মোতায়েন ছিল একজন অস্ত্রধারী পুলিশ। ফলে নিরাপত্তার অভাব বোধ করেন মহিলা পরিচালিত এই বুথের ভোট কর্মীরা।  ভেঙে পড়েন প্রিসাইডিং অফিসার।                              

এখানেই শেষ নয়, সাঁইথিয়ার মাঠপলসা গ্রাম পঞ্চায়েতের মহিষাডহরি প্রাথমিক  বিদ্যালয়ের ১৯৬ ও ১৯৭ নম্বর বুথে মুখ ঢেকে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। ভাইরাল হয় ভিডিও। অভিযোগের তির তৃণমূলের দিকেই। ছবি তুলতে গেলে তেড়ে আসেন কয়েকজন। নীরব দর্শকের ভূমিকা ছিলেন প্রিসাইডিং অফিসার।                                 

 মুখে গামছা বেঁধে ছাপ্পা 

বীরভূমের ময়ূরেশ্বরের রাজচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর বুথে মুখে গামছা বেঁধে তৃণমূল কর্মীরা ছাপ্পা ভোট দেয় বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন গ্রামবাসীরা। ব্যালট পেপার পুড়িয়ে দিয়ে পুকুরে ফেলে দেন তাঁরা। মোটরবাইক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভীত-সন্ত্রস্ত ভোট-কর্মী এবং ভোটাররা।

আরও পড়ুন :

 আজ ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !
Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget