এক্সপ্লোর

Panchayat Poll 2023 : আরও বাড়ল পঞ্চায়েত ভোট হিংসায় মৃতের সংখ্যা, কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে প্রাণ গেল তৃণমূল কর্মীর

TMC Worker Death In Nadia : তৃণমূল কর্মীদের এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ।

নদিয়া : দিকে দিকে হিংসা। পঞ্চায়েত ভোটের সকালে ঝরে গেল আরও একটি প্রাণ। নদিয়ার চাপড়ার কল্যাণদহে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু ঘটল। আহত আরও ৯ জন তৃণমূল কর্মী।

তৃণমূলের দাবি, ভোট দিতে যাওয়ার পথে, কংগ্রেসের দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। তৃণমূল কর্মীদের এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মী আমজাদ আলি হালসানাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  

অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগরের আনন্দবাস এলাকায় সকালে ভোট দিতে যাওয়ার সময় বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। তাতে আহত হন দুই তৃণমূল কর্মী। সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। ২৩২ নম্বর বুথের কিছুটা দূরেই বোমাবাজি হয় বলে স্থানীয়দের অভিযোগ। গুরুতর আহত ২ তৃণমূল কর্মী শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

 মৃত্যু বর্ধমানেও 
সকাল থেকে একের পর এক মৃত্যুর খবর মিলছে বিভিন্ন জেলা থেকে। পূর্ব বর্ধমানে প্রাণ গেল সিপিএম কর্মীর নাম রাজিবুল হকের। শুক্রবার  আউশগ্রামে দুষ্কৃতীদের আক্রমণে আহত হন রাজিবুল হক। তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। আউশগ্রামের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের সামনে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরকে লাঠি নিয়ে আক্রমণ করে। ঘটনায় জখম হন উভয়পক্ষের ৫ জন। গুরুতর আহত হন সিপিএম কর্মী রাজিবুল হক। রাতে এনআরএসে স্থানান্তরিত করার পর, আজ সকালে ওই সিপিএম কর্মীর মৃত্যু হয় বলে দলীয় সূত্রে খবর।  

মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী

পঞ্চায়েত ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মাঝরাতে ফের মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী। রেজিনগরের ঝিকরা গ্রামে তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে বোমা মেরে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার কংগ্রেসের।

নির্দলপ্রার্থীর সমর্থক খুন

পঞ্চায়েত ভোটের সকালেও সন্ত্রাস অব্যাহত। উত্তর ২৪ পরগনার দত্তপুুকুরের কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নির্দলদের ক্যাম্প ভাঙচুর।

খড়গ্রামে ফের খুন

ভোটের দিন মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন ! দেহ উদ্ধার উদ্ধার হল কংগ্রেস কর্মী খুনে অভিযুক্তর । খড়গ্রামের রতনপুরে উদ্ধার তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ। কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ খুনে অভিযুক্ত ছিলেন এই  তৃণমূল কর্মী সাবিরউদ্দিন। 

আরও পড়ুন :

 আজ ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget