এক্সপ্লোর

Suvendu Adhikari : 'কিছুতেই মমতার নির্দেশের বাইরে যেতে চাইছেন না', ফের শুভেন্দুর নিশানায় কমিশনার

Central Force : ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুরের নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক

কলকাতা : আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের চিঠি দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। এদিকে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুরের নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই পরিস্থিতিতে ভোটের দফা বাড়ানোর দাবি জানালেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ফের রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা করলেন তিনি।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চাপান উতোর অব্যাহত। এই পরিস্থিতিতে আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের চিঠি দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। এদিকে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুরের নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।প্রথম ধাপে ২২ কোম্পানি, পরের ধাপে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে জারি হয় বিজ্ঞপ্তি। এর মধ্যে সিআরপিএফ থাকবে ৫০ কোম্পানি, বিএসএফ থাকবে ৬০ কোম্পানি, ২০ কোম্পানি আইটিবিপি, ২৫ কোম্পানি এসএসবি , ২০ কোম্পানি আরপিএফ আসছে রাজ্যে। ২০ কোম্পানি আরপিএফ মোতায়েন হবে রাজ্যে। বাকি ১২ টি রাজ্য থেকে স্পেশাল আর্মড পুলিশ ফোর্স থাকবে ১১৫ কোম্পানি।

তবে, বিরোধী দলনেতার বক্তব্য, "যদি ২০১৩০-র মতো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করতে হয় এবং গ্রামীণ বুথগুলোকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হয়, দফা বাড়ানো ছাড়া কোনও বিকল্প নেই। গতবারে ২০১৩-তে রাজ্য সরকারকে টাকা দিতে হয়েছিল। এবারে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, আমরা জোগান দিয়ে দেব। ইতিমধ্যে ৩১৫ কোম্পানির অনুমোদন রাজ্য সরকার পেয়ে গেছে। সমস্যাটা হচ্ছে রাজীব সিনহাকে নিয়ে । তিনি কিছুতেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা-কথা-নির্দেশের বাইরে যেতে চাইছেন না। রাজ্য নির্বাচন কমিশনের সরানো বা তার উপরে নজরদারি করার জন্য স্পেশাল অবজার্ভার নিয়োগ করা ছাড়া এর সমাধান হতে পারে না। কারণ, রাজ্য নির্বাচন কমিশনের লোকেরাই আমাদের বলছে, আমরা কিছু জানি না। সঞ্জয় বনসাল, রাজীব সিনহা বসে সবটা করছেন। " 

এদিকে হাইকোর্টে ফের প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন। 'এখনও স্পষ্ট নয় কমিশনের পরিকল্পনা', মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, 'চাইলে আরও বাহিনীর জন্য আবেদন করতে পারবে কমিশন।' অন্যদিকে আদালতে কেন্দ্রের আইনজীবী জানিয়েছেন, '২০১৩-র মডেল অনুসরণ করলে আরও কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব।' এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেয় রাজ্য নির্বাচন কমিশন। যদিও হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, 'নজরদারির জন্য আপনারা কী পদক্ষেপ নিয়েছেন সেটা স্পষ্ট নয়। এখনও রাজ্য নির্বাচন কমিশনের কোনও পরিকল্পনা আদালতের কাছে স্পষ্ট নয়।'

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: রেজিনগরে ভোটগণনায় অনুপস্থিত হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি
রেজিনগরে ভোটগণনায় অনুপস্থিত হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget