এক্সপ্লোর

Panchayat Poll 2023 : ভয়ঙ্কর সন্ত্রাসের পর, শুক্রবার অশান্ত ভাঙড়ে যাচ্ছেন রাজ্য়পাল

শুক্রবার অশান্ত ভাঙড়ে যাচ্ছেন রাজ্য়পাল।  মনোনয়ন ঘিরে গত কয়েকদিনে, ভাঙড় জুড়ে দেখা গেছে ভয়ঙ্কর সন্ত্রাসের ছবি।

রুমা পাল, কলকাতা : হিংসা, রক্তপাত, মৃত্যু। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের জন্য নির্ধারিত ৬দিন জুড়ে এমন ছবি দেখেছে বাংলা। শাসক-বিরোধী উভয়পক্ষের কর্মীই প্রাণ হারিয়েছেন। মনোনয়নের লাস্ট ল্যাপে দক্ষিণের ভাঙড় থেকে উত্তরের মুর্শিদাবাদে একদিনে প্রাণ হারিয়েছেন ৪জন। এই পরিস্থিতিতে শুক্রবার ভাঙড় ( Bhangar ) যাচ্ছেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস ( C V Ananda Bose ) ।

পঞ্চায়েত নির্বাচনের ( Panchayat Poll )  মনোনয়ন ঘিরে গত কয়েকদিনে, ভাঙড় জুড়ে দেখা গেছে ভয়ঙ্কর সন্ত্রাসের ছবি। মুড়ি মুড়কির মতো বোমা। গুলি। সাংবাদিকদের ওপর হামলা। লাঠি-বাঁশ হাতে দুষ্কৃতীদের দাপাদাপি। একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর। গাড়িতে আগুন। হামলার মুখে পুলিশ নীরব দর্শক। এই পরিস্থিতিতে, শুক্রবার অশান্ত ভাঙড়ে যাচ্ছেন রাজ্য়পাল। 

আরও পড়ুন : ১৬ জুন পঞ্চায়েত ভোট সংক্রান্ত সব ব্রেকিং নিউজ পড়ুন এখানে 

এর আগে পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে প্রবল অশান্তি দেখে আশঙ্কা প্রকাশ করে বিবৃতি দেন রাজ্যপাল। তিনি জানান, বাংলায় প্রাক-নির্বাচনে মৃতের সংখ্যা বাড়ছে শুনে মর্মাহত । 'সংবাদমাধ্য়মের ওপর হামলা চালিয়েছে গুণ্ডারা। নির্বাচনে বিজয় মতৃদেহ গণনার উপর নয়, ভোট গণনার উপর নির্ভর করা উচিত। ' পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে ভয়ঙ্কর সন্ত্রাসের আবহে কড়া বিবৃতি দিয়েছেন রাজ্য়পাল। 

গত কয়েকদিন ধরে ভাঙড়ে চলেছে বেনজির সন্ত্রাস। তারপর থমথমে ভাঙড়, বাতাসে বারুদের গন্ধ ! এখনও ভাঙড়ের বিজয়গঞ্জে রাস্তায় পড়ে বোমা। চারিদিকে স্পষ্ট তাণ্ডবের চিহ্ন।  সার দিয়ে দাঁড়িয়ে পোড়া গাড়ি। আজ সেই পরিস্থিতিতেই সন্ত্রস্ত ভাঙড়ে রাজ্যপাল । বৃহস্পতিবার তিনি বিবৃতি দিয়ে বলেন, 'গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত মানে, গণতন্ত্র আক্রান্ত, সাধারণ মানুষ আক্রান্ত, সংবিধান আক্রান্ত, নতুন প্রজন্ম আক্রান্ত। এই শয়তানের খেলা শেষ হওয়া উচিত। শেষের শুরু পশ্চিমবঙ্গেই হবে। '

এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'উনি এসেই সাধারণ মানুষের সঙ্গে থাকার বার্তা দিয়েছেন। যেখানে দুর্ঘটনা বা গোলমাল, সেখানে ছুটে গেছেন। বাসন্তী গিয়ে করমণ্ডল পীড়িতদের সঙ্গে কথা বলেছেন। উনি খুব সেনসিটিভ। এটা দরকার আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজে দেখেন। রাজ্যের মানুষ কীরকম আছে, নিজে দেখতে যান। উনি অত্যন্ত অ্যাক্টিভ। রাজ্যের মানুষ বিপদে পড়লে অন্ততঃ এই একটা লোকটাকে পাশে পাবে। '  

রাজ্যপালের ভাঙড় যাওয়ার বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলার মানুষের মনোভাব বুঝতেই পারছেন না রাজ্যপাল।                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget