এক্সপ্লোর

Parliament Election 2024: ভোটের আগে রাজ্যে ১৫০ কোম্পানি! আপনার জেলায় মোতায়েন কত কোম্পানি?

Lok Sabha Election 2024: সন্দেশখালিকাণ্ডের মধ্যেই শুধুমাত্র উত্তর ২৪ পরগনাতেই ২১ কোম্পানি থাকবে। আর বাকি কোথায় কত কোম্পানি?

রুমা পাল, কলকাতা: লোকসভা ভোট (Parliament Election 2024)  ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force in West Bengal)। সূত্রের খবর, ৭ মার্চের মধ্যেই ১৫০ কোম্পানি আসছে রাজ্যে। যার মধ্যে সবচেয় বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে উত্তর ২৪ পরগনায় (Central Force in North 24 Parganas)। অন্তত ২ মাস ধরে যে সন্দেশখালি (Sandeshkhali Incident) ইস্যুকে তপ্ত রয়েছে রাজ্য-রাজনীতি, সেই সন্দেশখালি রয়েছে উত্তর ২৪ পরগনাতেই।   

কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী:
সন্দেশখালিকাণ্ডের মধ্যেই শুধুমাত্র উত্তর ২৪ পরগনাতেই ২১ কোম্পানি থাকবে। সূত্রের খবর, কলকাতায় ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারাসাত (Barasat), বনগাঁ (Bongaos), বসিরহাট, ব্যারাকপুর, বিধাননগর মিলিয়ে থাকবে ২১ কোম্পানি। মালদা, পূর্ব মেদিনীপুরে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, পুলিশের নোডাল অফিসার, সিআরপিএফের আইজির সঙ্গে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগেই লোকসভা ভোট ঘোষণার আগে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার দুপুর ৩ টের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে কমিশন। ১ মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি বাহিনী। ৭ মার্চ আরও ৫০ কোম্পানি বাহিনী আসছে। দেড়শো কোম্পানি বাহিনী কোথায় কোথায় মোতায়েন করা হবে সেই বিষয়ে কমিশনের সিইওর দফতরে বৈঠক হয়েছিল আজ। সেখানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার,IG CRPF বি কে শর্মা। এই বৈঠকের পরে বিকেল ৫ টা নাগাদ উত্তর ও দক্ষিণ কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আলাদা একটি বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশন। তারপরেই স্থির করা হয় কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। রাজ্যের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে সন্দেশখালি, বসিরহাট সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বসিরহাট পুলিশ জেলায় ৫ কোম্পানি, বারাসাত পুলিশ জেলায় ৩ কোম্পানি, বনগাঁ পুলিশ জেলায় ৩ কোম্পানি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ৬ কোম্পানি এবং বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মালদা ও পূর্ব মেদিনীপুরে ৭ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর - দুই পুলিশ জেলা মিলিয়ে মোট ৮ কোম্পানি। অনুব্রতহীন বীরভূমে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।

সূত্রের খবর, রাজ্যে ৫১ হাজার জামিন অযোগ্য ধারায় মামলার নিষ্পত্তি হয়নি। সেই অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে লোকসভা ভোটের আগে সেই দিকেও নজর রাখছে কমিশন।

আরও পড়ুন: মাঠ দখল করে দোকান! সন্দেশখালিতে নিশানায় আরও ১ শাসক-নেতা

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget