এক্সপ্লোর

Sandeshkhali Incident: মাঠ দখল করে দোকান! সন্দেশখালিতে নিশানায় আরও ১ শাসক-নেতা

Sheikh Shajahan: এদিন মাঠের পাঁচিল ভেঙে দেন মহিলারা। সন্দেশখালিজুড়ে শেখ শাহজাহান দাপিয়ে বেড়িয়েছেন। তাঁর নাম করেই ভয় দেখাতেন শান্তনু জানা।

সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা: বেড়মজুর, ঝুপখালির পর এবার কানমারি। সন্দেশখালিতে ফের একবার উঠল অভিযোগ। এবার নতুন এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। 

কী অভিযোগ? 
ন্যাজাট থানা (Najat Police) এলাকায় বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের কানমারিতে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর অফিসের পিছনে মাঠ দখল করে দোকানঘর বানানোর অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত (TMC Leader) সদস্যার স্বামী, তৃণমূল নেতা শান্তনু জানার বিরুদ্ধে। এদিন মাঠের পাঁচিল ভেঙে দিলেন মহিলারা। সন্দেশখালিজুড়ে (Sandeshkhali Incident) শেখ শাহজাহান দাপিয়ে বেড়িয়েছেন। তাঁর নাম করেই ভয় দেখাতেন শান্তনু জানা। বিধায়ক সব জেনেও চুপ, দাবি গ্রামবাসীদের। ঘটনাস্থলে রয়েছে ন্যাজাট থানার পুলিশ। 

শেখ শাহজাহান একা নন, এবার তাঁর ভাই ও শাগরেদদের গ্রেফতারি চেয়ে বেড়মজুরের ঝুপখালিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। শেখ শাহজাহান ও তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন মহিলারা। এদিন দল বেঁধে অভিযোগ জানাতে যাচ্ছিলেন তাঁরা। ১৪৪ ধারা জারি থাকার যুক্তি দেখিয়ে পুলিশ মহিলাদের বাধা দিলে উত্তেজনা ছড়ায়। শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিন এবং বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে জমি দখল, ভোট লুঠ, নারী নির্যাতন, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার ভুরিভুরি অভিযোগ রয়েছে। অশান্তির আশঙ্কায় নামানো হয়েছে র‍্যাফ। 

৫৫ দিন ধরে অধরা শেখ শাহজাহান (Sheikh Shajahan)। পুলিশ নাগাল পায়নি তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনেরও। অবিলম্বে ২ জনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বেড়মজুরের বটতলা এলাকার বাসিন্দারা। পুলিশ না ধরলে তাঁরা ফের আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে তাঁদের হুমকি দিয়েছিলেন বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লা। ভোট না দিলে হাতে গুজরাতের টিকিট ধরিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। শেখ শাহজাহান ও তাঁর বাহিনী এভাবেই ভোট লুঠ করেছিল বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। 

এদিনই X হ্যান্ডেলে শুভেন্দু বিস্ফোরক দাবি করেছেন:
তিনি লিখেছেন, 'সন্দেশখালির শেখ শাহজাহান গতকাল রাত ১২টা থেকে মমতা পুলিশের সেফ কাস্টডিতে রয়েছে। তাঁকে বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়। প্রভাবশালী এক মধ্য়স্থতাকারীর মাধ্যমে মমতা পুলিশের সঙ্গে রফা হয়েছে, যে, পুলিশ এবং বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন তাঁর (শেখ শাহজাহানের) যথাযথ যত্ন নেওয়া হবে। জেলবন্দি অবস্থায় তাঁকে পাঁচ তারা সুবিধা দেওয়া হবে এবং জেলে বসেই মোবাইল ফোন ব্য়বহার করতে পারবেন তিনি। যাতে জেলে বসেই ভার্চুয়ালি তোলামুল পার্টিকে তিনি নেতৃত্ব দিতে পারেন। এছাড়া তাঁর জন্য় উডবার্ন ওয়ার্ডে একটি বেড ফাঁকা রাখা হয়েছে, যাতে চাইলে সেখানেও কিছুটা সময় কাটাতে পারেন।'

 আরও পড়ুন: 'মমতার পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান', বিস্ফোরক শুভেন্দু

সেরা শিরোনাম

Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget