এক্সপ্লোর

ভোট-অশান্তি অব্যাহত, সিপিএম নেতা-কর্মীদের মারধর, বাড়িতে হামলা, প্রহৃত প্রতিবাদী যুবক

কলকাতা: কোথাও সিপিএম নেতা-কর্মীদের মারধর, বাড়িতে হামলা। কোথাও মারধরের প্রতিবাদ করে প্রহৃত নিরীহ যুবক। কোথাও আবার তৃণমূল-সিপিএম সংঘর্ষ। পঞ্চম দফার ভোটের কয়েক ঘণ্টা আগেও অব্যাহত অশান্তি। শহর থেকে জেলা, পঞ্চম দফার ভোটের আগে অশান্তি অব্যাহত। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের পাটনা বিবেকানন্দ পল্লিতে, সিপিএম নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার এলাকার ২৬ নম্বর বুথে দলের পোলিং এজেন্ট হিসেবে বসার কথা, সিপিএম নেতা শিবোতোষ চক্রবর্তীর। তাঁকে বুথে না যেতেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ভোটের কয়েক ঘণ্টা আগে হাওড়ার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। দু’দলেরই নেতা-কর্মীদের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ পরস্পরের বিরুদ্ধে। তৃণমূল-সিপিএম দু’পক্ষ নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় বাম প্রার্থীর  ব্যানার, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করলে এলাকাবাসীর ওপর হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দমদম বিধানসভা এলাকায় সিপিএম নেতাকে মারধরের প্রতিবাদ করায় আক্রান্ত পেশায় ব্যাঙ্ক কর্মী, নিরীহ এক যুবক। বেধড়কের মারধরের জেরে চোখে গুরুতর আঘাত লেগেছে তাঁর। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ উড়িয়ে, সিপিএমের বিরুদ্ধে তাদের দলের কর্মীদেরই মারধরের পাল্টা অভিযোগ করেছে শাসক দল। কসবার বোসপুকুর রোডে সিপিএম কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হুমকি দিয়ে ভোটার কার্ড কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। এক অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বেলেঘাটার শিবতলা লেনে সিপিএমের পার্টি অফিস ভাঙচুর। বাড়িতে ঢুকে সিপিএম কর্মীকে মারধর। বাধা দিয়ে প্রহৃত পরিবারের লোকজন। ৩৪ নম্বর ওয়ার্ডে সিপিএমের দুই পোলিং এজেন্টকেও মারধর করা হয় বলে অভিযোগ। সবক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, অস্বীকার করেছে করেছে তারা। ভোটের পরেও অশান্তি অব্যাহত বর্ধমানের ভাতারে। মুরারীপুরে সিপিএমের পোলিং এজেন্ট ও দলীয় সমর্থকদের বাড়ি ভাঙচুর, বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার করে পাল্টা সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে শাসক দল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election 2026: কেউ গেলেন মাছের বাজারে, দেখলেন ফুটবল ম্যাচ! কেউ ক্লাবে জমালেন আড্ডা! গণনার আগে প্রার্থীদের সারাদিন
কেউ গেলেন মাছের বাজারে, দেখলেন ফুটবল ম্যাচ! কেউ ক্লাবে জমালেন আড্ডা! গণনার আগে প্রার্থীদের সারাদিন
Repoll in Falta: আজ ১৫টি বুথে ফের ভোট! তবে ফলতায় পুনর্নির্বাচন নিয়ে এখনও সিদ্ধান্ত জানাল না কমিশন
আজ ১৫টি বুথে ফের ভোট! তবে ফলতায় পুনর্নির্বাচন নিয়ে এখনও সিদ্ধান্ত জানাল না কমিশন
Bengali Live News: হাইকোর্টে মামলা খারিজ; কাউন্টিংয়ে কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে তৃণমূল
হাইকোর্টে মামলা খারিজ; কাউন্টিংয়ে কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে তৃণমূল
TMC On Supreme Court:
"কাউন্টিংয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরাই থাকবেন" ? হাইকোর্টে মামলা খারিজ, রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল

ভিডিও

West Bengal Election 2026: কাটোয়া কলেজের স্ট্রং রুম পাহারায় BJP প্রার্থী
West Bengal Election 2026: ‘ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কয়েকজন লোক...’, কোন প্রসঙ্গ তুলে ধরলেন TMC নেতা Kunal Ghosh?
West Bengal Election 2026: ২ মিনিট স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ পূর্বস্থলী দক্ষিণের TMC প্রার্থীর
West Bengal Election 2026:
West Bengal Assembly Election 2026: 'ওরা চোর, চোরই থাকবে...', তৃণমূলকে আক্রমণ BJP নেতা Sajal Ghosh এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget