এক্সপ্লোর

Exit Poll Result : এরাজ্যে কতগুলি আসন পাবে TMC ও BJP ? বাম-কংগ্রেসের জোট কি নজর কাড়তে পারবে ? যা বলছে বিভিন্ন সমীক্ষা

WB Exit Poll Result : সেইসব সমীক্ষার অনুযায়ী, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এরাজ্যে সবথেকে বড় দল হতে চলেছে বিজেপি। তবে, একটি সংস্থা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছে।

কলকাতা : ভোটযুদ্ধ শেষ। এবার গণনার পালা। মুখিয়ে শুধু রাজনীতির জগতের মানুষেরাই নন, দেশবাসীরও। কারণ, আগামী পাঁচ বছর কাদের নেতৃত্বে দেশ চলবে তা নিয়ে উৎসাহ-আগ্রহ থাকবে বৈকি আপামর দেশবাসীর। এই আবহে সপ্তম দফার ভোট শেষ হতেই সামনে আসছে একের পর এক সংস্যার বুথ ফেরত সমীক্ষার। আর সেইসব সমীক্ষার অনুযায়ী, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এরাজ্যে সবথেকে বড় দল হতে চলেছে বিজেপি। তবে, একটি সংস্থা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছে। Lok Sabha Election 2024

কোন সমীক্ষায় কী উঠে এল ? 

এ রাজ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। তৃণমূল ১৩-১৭টি আসন পেতে পারে এবং বাম-কংগ্রেস জোটের ঝুলিতে যেতে পারে ১-৩টি আসন। বলছে সি ভোটার সমীক্ষা।

PEOPLES INSIGHT, POLSTRAT-এর সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ২৪টি আসন পেতে পারে তৃণমূল। ১৭টি আসন পেতে পারে বিজেপি এবং কংগ্রেসের ঝুলিতে আসতে পারে মাত্র ১টি আসন।

CNX-এর সমীক্ষা বলছে, তৃণমূল কংগ্রেস জিততে পারে ১৪ থেকে ১৮টি আসনে। বিজেপির ঝুলিতে যেতে পারে ২২ থেকে ২৬টি আসন এবং কংগ্রেস জিততে পারে ১ থেকে ২টি আসনে।

JAN KI BAAT এর সমীক্ষা অনুযায়ী, ১৬ থেকে ১৮টি আসনে জিততে পারে রাজ্যের শাসক দল। অন্যদিকে, বিজেপির ঝুলিতে যেতে পারে ২১ থেকে ২৬টি আসন। কংগ্রেস পেতে পারে ২টি আসন।

TODAY'S CHANAKYA বলছে, গতবারে থেকে ৫টি আসন কম পেতে পারে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, ২০১৯-এর লোকসভা ভোটে তারা পেয়েছিল ২২টি আসন। এবার সেই সংখ্যাটা কমে হতে পারে ১৭টি। অন্যদিকে, আগের বারের থেকে আসন বাড়তে চলেছে বিজেপির। এবার তাদের ঝুলিতে আসতে চলেছে ২৪টি আসন। কংগ্রেস পেতে পারে ১টি আসন।

NEWS 18POLL HUB এর সমীক্ষা অনুযায়ী, ১৮ থেকে ২১টি আসন পেতে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, এই সমীক্ষাতেও ইঙ্গিত আগের বারের থেকে অল্প হলেও কম আসন পাবে রাজ্যের শাসক দল। বিজেপি পেতে পারে ২১ থেকে ২৪টি আসন এবং বাম-কংগ্রেসের ঝুলিতে শূন্য।

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বড়সড় চমক দেখা যেতে পারে রাজ্য় রাজনীতি। গতবার ২২টি আসনে জিতেছিল তৃণমূল। এবার কমে তারা পেতে পারে ১৩ থেকে ১৭টি আসন। বিজেপি ১৮ থেকে বেড়ে একলাফে পৌঁছে যেতে পারে ২৩ থেকে ২৭টি আসনে। বাম-কংগ্রেসের জোট ১টি থেকে সর্বোচ্চ ৩টি আসন পেতে পারে।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২২টি আসন। বিজেপি জিতেছিল ১৮টিতে। অন্যদিকে, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ২টি আসন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget