এক্সপ্লোর

ভোট-সন্ত্রাসের শিকার এবার হাওড়ার কিশোর, অভিযুক্ত তৃণমূল

হাওড়া: এবার ভোট-সন্ত্রাসের শিকার এক কিশোর। হাওড়ার লিলুয়ায় সিপিএম কর্মীকে তুলে নিয়ে যেতে ব্যর্থ হলে, তাঁর নাতিকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শৈশবের পর ভোট-সন্ত্রাসের শিকার এবার এক কিশোর। হরিদেবপুর, হালিশহর, ভাঙড়ের পর এবার হাওড়া! এবারও অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে! বৃহস্পতিবার রাতে বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন হাওড়ার বালি কেন্দ্রের অন্তর্গত লিলুয়ার বাসিন্দা শিবু সিংহ। তিনি সিপিএমের লোকাল কমিটির সদস্য। অভিযোগ, অচমকাই সেখানে এসে, তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী! আতঙ্কে, ছুটে বাড়ির ভিতর ঢুকে যান সিপিএম কর্মী। বাড়ির ঠিক সামনেই ছিল তাঁর নাতি। অভিযোগ, দাদুকে না পেয়ে দশম শ্রেণির পড়ুয়া, ওই নাতিকেই তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। সে প্রতিবাদ করলে, রাস্তায় ফেলে শুরু হয় বেধড়ক মারধর! মারধরের জেরে চোখে গুরুতর চোট পায় ওই কিশোর! তার চিত্কার শুনে প্রতিবেশী মহিলারা দৌড়ে এলে, পালিয়ে যায় দুষ্কৃতীরা! সেই সময়ও তারা দেখে নেওয়ার হুমকি দিয়ে যায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার সকালে, আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে যান বালি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অঞ্জন বেরা। যে ভাবে এক জন দশম শ্রেণির পড়ুয়াকে মারধর করা হয়েছে, তার তীব্র সমালোচনা করেন তিনি। সিপিএমের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। লিলুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। এফআইআর-এ নাম রয়েছে চারজনের যারা এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত। এখনও একজনকেও গ্রেফতার করেনি পুলিশ। বিরোধীরা কটাক্ষ করে বলছে, বাঘাযতীন এবং কসবায় সিপিএম আক্রান্ত হওয়ার ঘটনাতেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি! সেখানে অভিযুক্ত তৃণমূল সমর্থকেরা শেষ পর্যন্ত নিজেরাই আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন! এক্ষেত্রেও তার পুনরাবৃত্তি হবে না তো? প্রশ্ন সিপিএমের। এদিকে, হাওড়ার একপ্রান্তে যখন আক্রান্ত বিরোধীরা, অন্যপ্রান্তে তখন পুকুর থেকে মিলল দেশি বোমা। শিবপুরের গদাধর মিস্ত্রি লেনের পুকুর থেকে নাইলনের ব্যাগে ১০টি বোমা মেলে। তপসিয়া থানা এলাকায়, তৃণমূল নেতার বাড়ির কাছ থেকে উদ্ধার ২৮টি তাজা বোমা।কারা কী উদ্দেশ্যে এই বোমা রেখেছিল, খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?
Nirmal Ghosh: নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাতের অভিযোগ!
Nirmal Ghosh: ভুরিভুরি অভিযোগ! গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ, উঠছে নির্মল ঘোষের গ্রেফতারের দাবিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget