এক্সপ্লোর

লোকসভা ভোট ‘সঠিক ভাবে’ পরিচালনা করেছে, নির্বাচন কমিশনের প্রশংসা প্রণবের

প্রণববাবু একটি বইয়ের প্রকাশ অনুষ্ঠানে দেশের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন থেকে শুরু করে বর্তমান নির্বাচন কমিশনারদের সময়কালে নির্বাচন কমিশন খুব ভাল কাজ করেছে বলে জানিয়েছেন।

নয়াদিল্লি: নির্বাচন কমিশন সম্পর্কে কংগ্রেসের উল্টো সুর প্রণব মুখোপাধ্যায়ের। কমিশন সুষ্ঠু, সঠিক ভাবেই ২০১৯-এর লোকসভা নির্বাচন পরিচালনা করেছে বলে অভিমত জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী নানা ইস্যুতে কমিশনের ভূমিকার বিরুদ্ধে সরব। বিরোধীরাও তাঁর সুরেই কমিশনের বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন। রাহুলও গত রবিবার ট্যুইট করে কমিশন স্পষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে ‘মাথা ঝুকিয়েছে’, তার আগের মতো শ্রদ্ধা, সম্ভ্রম আর নেই বলে অভিযোগ করেন। পরদিনই প্রণববাবু একটি বইয়ের প্রকাশ অনুষ্ঠানে দেশের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন থেকে শুরু করে বর্তমান নির্বাচন কমিশনারদের সময়কালে নির্বাচন কমিশন খুব ভাল কাজ করেছে বলে জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্র যদি সফল হয়ে থাকে, তার বড় কারণ সুকুমার সেন থেকে বর্তমান কমিশনারদের সঠিক ভাবে নির্বাচন পরিচালনা করা। তিন কমিশনারকেই সরকারি প্রশাসন নিয়োগ করেছে এবং তাঁরা ভাল ভাবেই দায়িত্ব পালন করছেন। এও বলেন, ওঁদের সমালোচনা করতে পারবেন না। নির্বাচন পরিচালনা চমত্কার হয়েছে। প্রসঙ্গত, বর্তমান নির্বাচন কমিশনারদের অন্যতম অশোক লাভাসা সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়ে দেন, প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে মডেল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ব্যাপারে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে তিনি বিরুদ্ধ মত জানালেও তা গ্রাহ্য করে নথিবদ্ধ করা হচ্ছে না বলে কমিশনের বৈঠক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তারপরই কংগ্রেস তাঁর অভিযোগকে হাতিয়ার করে কমিশনের সমালোচনার ঝাঁঝ বাড়ায়।

সেরা শিরোনাম

TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget