এক্সপ্লোর

Ramakrishna Mission On Mamata Banerjee Comment: মমতার বিতর্কিত মন্তব্যের পরে বিশেষ বার্তা রামকৃষ্ণ মিশনের তরফে, 'রাজনীতি-যোগ' নিয়ে কী বললেন সাধারণ সম্পাদক?

Ramakrishna Mission:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি জনসভায় রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের সঙ্গে  সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন। তারই জবাব দিল মিশন

কলকাতা: রামকৃষ্ণদেবের ( Ramakrishna ) আদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণ মিশন ( Ramakrishna Mission ) প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ ( Swami Vivekananda )। আজ সারা বিশ্বে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ২৭৯টি শাখা কেন্দ্র রয়েছে। রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবাদর্শে আস্থা রাখেন সারা বিশ্বের লক্ষ লক্ষ ভক্ত। এ হেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সাধুদের একাংশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে। তোলপাড় ফেলে দিয়েছে ভক্তমহলে। 

শনিবার তৃণমূল নেত্রী নিশানা করেন রামকৃষ্ণ মিশনের সাধু-সন্ন্যাসীদের একাংশকে। তৃণমূলনেত্রী বলেন, ' রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে। শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্য়াপ আছে, গ্রুপ। ওদের যারা মেম্বার হয় তাদের নাম, যারা দীক্ষা নেয়। তাদেরকে আমি ভালবাসতে পারি। আমি দীক্ষা নিতে পারি। কিন্তু, রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনওদিনও। এটা আমি জানি। তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলব? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়।' এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। 

এই পরিস্থিতিতে  রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক (General Secretary )স্বামী সুবীরানন্দ মঙ্গলবার সংবাদ সংস্থা আইএএনএস-কে  বলেন,রামকৃষ্ণ মঠ ও মিশন তাঁর ভক্ত ও  অনুগামীদেরদের কখনওই নির্দেশ দেয় না যে তারা কাকে ভোট দেবে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি জনসভায় রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের সঙ্গে  সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন। বলেন, সাধুদের একাংশ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেওয়ার জন্য ভক্তদের বলে থাকেন। এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া হয় ভক্ত ও রাজনৈতিক মহলে। এই নিয়ে মুখ খোলেন স্বয়ং প্রধানমন্ত্রী। 

মিশনের তরফে রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ  বলেন, 'রামকৃষ্ণ মিশন একটি অরাজনৈতিক ও আন্তর্জাতিক সংস্থা।  সংগঠনের সাথে যুক্ত সন্ন্যাসীরা কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন না। এমনকী তারা তাদের ভোটের অধিকারও প্রয়োগ করেন না। এটি ছিল স্বামীজির নির্দেশ যা আমরা সর্বদা অনুসরণ করি। " তাঁর মতে, ভোট দানের বিষয়টি রামকৃষ্ণ মিশনের অনুগামীরা স্বাধীনভাবে নিজেদের পছন্দের দলকে ভোট দেন। এ বিষয়ে মিশন কোনও প্রভাব খাটায় না। 

স্বামী সুবীরানন্দ স্পষ্ট জানিয়ে দেন, 'এ বিষয়ে আমরা তাদের পরামর্শ দিই না, আমরা কোনও নির্দেশও দিই না' । তিনি আরও বলেন,এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের একমাত্র লক্ষ্য নিঃস্বার্থ মানব সেবা। আর কিছু নয়। 

আরও পড়ুন : 

রেমাল এখন কি পরিস্থিতিতে ? কেন এমন নামকরণ? মানেই বা কী? 

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের
Adhir Ranjan Chowdhury :
Haroa News : হাড়োয়ায় পাচারের মুখে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২ | ABP Ananda
Jadavpur University : যাদবপুরকাণ্ডের তদন্ত কমিটির চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget