এক্সপ্লোর

Ayodhya Lok Sabha Result: রামভূমি অযোধ্যার ফৈজাবাদে পিছিয়ে BJP, এগিয়ে সপা

Uttar Pradesh Election Result: অযোধ্যা রামমন্দির এলাকা ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে দুপুর দেড়টা পর্যন্ত অন্তত ১০ হাজার ভোটে পিছিয়ে বিজেপি।

কলকাতা: খোদ রামরাজ্যেই পিছিয়ে পড়ল বিজেপি। সমাজবাদী পার্টির প্রার্থীর থেকে অনেকটা পিছনে বিজেপির প্রার্থী। সপা প্রার্থী অবধেশ প্রসাদ এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী লাল্লু সিংহের থেকে। ১০ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলেছেন সমাজবাদী পার্টির প্রার্থী।      

রামরাজ্য অযোধ্যা। চলতি বছরেরই জানুয়ারি মাসে যেখানে রাম মন্দির উদ্বোধন করেছেন খোদ নরেন্দ্র মোদি। সেই অযোধ্যা ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানেই বিজেপি পিছিয়ে থাকার ঘটনা রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

২০১৯ সালে রাম মন্দির ইস্যু ছিল বিজেপির। অযোধ্যায় রাম মন্দির তৈরির আশ্বাস দিয়েছিল পদ্মশিবির। সেই আশ্বাস রেখেই ২০২৪ সালের জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধন হয়। বিজেপি সারা ভারতেই এই ইস্যু নিয়ে প্রবল প্রচার করেছে। লোকসভা নির্বাচনের প্রচারে বারবার রাম মন্দির প্রসঙ্গ তুলে এনেছেন খোদ নরেন্দ্র মোদি। কিন্তু সেই অযোধ্যার ঘাঁটিতেই পিছিয়ে পড়ল বিজেপি। এখনও বেশ কিছু রাউন্ড গণনা বাকি। 

এই লোকসভা নির্বাচনে হিন্দু-ভাবাবেগ শান দিয়ে বরাবর প্রচার চালিয়েছে বিজেপি। হিন্দু-ভাবাবেগে নির্ভর করেই বরাবর রাজনীতি করেছেন পদ্মশিবির। কিন্তু অযোধ্যা- যা হিন্দুত্বের একেবারে প্রাণকেন্দ্র। সেই লোকসভআ আসনে বিজেপি পিছিয়ে পড়ায় প্রশ্ন উঠেছে বিজেপি রাম মন্দির ইস্যু কি আদৌ কাজ করেছে?

উত্তরপ্রদেশে মোদি ম্যাজিক যে ফিকে হয়েছে তার আভাস পাওয়া গিয়েছে গণনার শুরুতেই। লোকসভা নির্বাচনের আসন প্রাপ্তির নিরিখে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে উত্তরপ্রদেশে সর্ববৃহৎ পার্টি হওয়ার পথে সমাজবাদী পার্টি। এখনও পর্যন্ত ৩৭টি আসনে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি। বিজেপি এগিয়ে রয়েছে ৩২টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৮টি আসনে। বাকি আসনে এগিয়ে অন্যরা। অর্থাৎ এখনও পর্যন্ত উত্তর প্রদেশে অধিকাংশ আসনেই এগিয়ে I.N.D.I.A জোট। 

উত্তর প্রদেশে এই ধাক্কার কারণেই বিজেপি তাদের চারশো টার্গেট থেকে অনেকটাই দূরে রয়েছে। যেখানে এনডিএ ৪০০ আসনে জেতার টার্গেট নিয়েছিল। সেখানে এনডিএ এখনও তিনশো পেরোতে পারেনি। এখনও পর্যন্ত ২৯৫টি আসনে এগিয়ে। তার মধ্যে বিজেপি ২৩৯টি আসনে এগিয়ে। উল্টোদিকে সপা-কংগ্রেস জুটি কার্যত কড়া প্রতিদ্বন্দিতার মুখে দাঁড় করিয়েছে বিজেপিকে। গোটা উত্তর প্রদেশে এখনও পর্যন্ত সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করার জায়গায় সমাজবাদী পার্টি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: নির্বাচনী ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে শেয়ার বাজারে বিপুল ধস 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget