এক্সপ্লোর

Panchayat Election: পঞ্চায়েত ভোটে অংশ নিতে পারবেন 'শিক্ষাবন্ধুরা', জানাল আদালত

Panchayat Election 2023: শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশই নয়,  ভোটকেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতেও একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Election) অংশ নিতে পারবেন 'শিক্ষাবন্ধুরা' (Shiksha Bondhu)। 'প্যারা-টিচাররা পঞ্চায়েত নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ পেলে শিক্ষাবন্ধুরা পাবেন না কেন?' প্রশ্ন তুলে মামলা দায়ের হয় হাইকোর্টে। পঞ্চায়েত ভোটে অংশ নিতে পারবেন 'শিক্ষাবন্ধুরা', জানাল আদালত। আমাদের কোনও আপত্তি নেই, জানাল রাজ্য নির্বাচন কমিশন।

সুরক্ষায় সতর্ক আদালত 

শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশই নয়,  ভোটকেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতেও একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের ঘোষিত সার্কুলারের বাইরে কোনও কাজ সিভিক ভলান্টিয়ারদের দিয়ে করানো যাবে না। স্পষ্ট জানিয়ে দেয় আদালত। 

শেষ অবধি রাজ্য় পুলিশে সম্পূর্ণ আস্থা রাখল না কলকাতা হাইকোর্ট। যে দাবি বিরোধীরা দীর্ঘদিন করে আসছে, সেই দাবিকেই কার্যত মান্য়তা দিয়ে স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতেও একাধিক নির্দেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তারা জানিয়েছে রাজ্য সরকারের ঘোষিত সার্কুলারের বাইরে কোনও কাজ সিভিক ভলান্টিয়ারদের দিয়ে করানো যাবে না। যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে না সেখানে ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে রাজ্য সরকার। একমাত্র যদি কোনও উপায় না থাকে, তবেই ভোটে চুক্তিভিত্তিক কর্মী ব্যবহার করা যাবে। এদের চতুর্থ পোলিং অফিসার হিসাবে নিযুক্ত করা যাবে না।

এছাড়াও প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে সব বুথে সিসিটিভি লাগাতে হবে। যেখানে সিসিটিভি লাগানো যাবে না সেখানে ভিডিওগ্রাফি করতে হবে। সমস্ত ফুটেজ সংরক্ষণ করতে হবে। অন্যদিকে, পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বাড়ানো হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই ছেড়ে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তিই বহাল রাখে তারা। মনোনয়ন জমা দেওয়া নিয়ে দিকে দিকে গণ্ডগোলের প্রেক্ষিতে আদালতের মঙ্গলবারের রায়ের পর রাজ্য় নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেই দিকেই তাকিয়ে বিরোধী শিবির। 

আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?

অন্যদিকে মনোনয়ন জমা দেওয়ার পঞ্চম দিনেও দিকে দিকে জ্বলছে আগুন। একাধিক স্থানে বোমা, গুলি, পাথরবৃষ্টি। মনোনয়ন জমা দিতে না পারার অভিযোগে দলে দলে নির্বাচন কমিশনের অফিসে উপস্থিত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget