এক্সপ্লোর

Sovan Chatterjee: বেনো জল রুখতে হবে, তাহলেই কলকাতা জোনের ৫১টি কেন্দ্রে টক্কর দেবে বিজেপি, বললেন শোভন

আজ রাজ্য বিজেপি দপ্তরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কাজ করছি, কোনও গোষ্ঠীবিবাদ এখানে নয়, এখন বানের জল ঢুকে পড়লে তাকে রুখতে হবে। বানের জল সরিয়ে দেওয়া মানে কলকাতা জোনের ৫১টি কেন্দ্রে টক্কর দেবে বিজেপি। মানুষ চায়, অধিকাংশ আসনে আমাদের প্রার্থী জয় পাবে। এর জন্য সবার সহযোগিতা প্রার্থনা করি।

কলকাতা: বিজেপিতে বেনো জল রুখতে হবে। গোষ্ঠীবিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। ১৭ মাস পর বিজেপিতে সক্রিয় হয়ে এই বার্তা দিলেন কলকাতা জোনের বিজেপির পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, বেনো জল রুখলে কলকাতা জোনের ৫১টি বিধানসভা কেন্দ্রে টক্কর দেবে বিজেপি। বাঁধভাঙা বানের জল যেমন চাষের জমি নষ্ট করে, মাছ ভরা পুকুর ভাসিয়ে দেয়, ঠিক তেমনই কোনও সংগঠনের সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় বেনোজল! যাকে ঘিরে জন্ম নেয় দলাদলি-গোষ্ঠীদ্বন্দ্ব। আগামী নির্বাচনে গোষ্ঠীদ্বন্দ্বের পচা শামুকে যাতে ‘পা’ না কাটে, তা নিয়ে কার্যত দলকে সাবধান করলেন প্রাক্তন তৃণমূলী শোভন চট্টোপাধ্যায়। আজ রাজ্য বিজেপি দপ্তরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কাজ করছি, কোনও গোষ্ঠীবিবাদ এখানে নয়, এখন বানের জল ঢুকে পড়লে তাকে রুখতে হবে। বানের জল সরিয়ে দেওয়া মানে কলকাতা জোনের ৫১টি কেন্দ্রে টক্কর দেবে বিজেপি। মানুষ চায়, অধিকাংশ আসনে আমাদের প্রার্থী জয় পাবে। এর জন্য সবার সহযোগিতা প্রার্থনা করি। দলে বেনোজল রুখবার বার্তার পাশাপাশি তৃণমূল ভাঙার ইঙ্গিত দিয়েছেন শোভন। বলেছেন, বহু স্তরের বহু নেতা, পঞ্চায়েত স্তরে অনেক নেতা আছেন, আসলে যেখানে তাঁরা আছেন, সেখানে দমবন্ধ করা পরিস্থিতি। খোলা হওয়ায় নিঃশ্বাস নিতে বহু লোক যোগাযোগ করছেন। নেতাদের সঙ্গে কথা বলে সামগ্রিক পরিবেশ তৈরি করে সে বিষয়ে সিদ্ধান্ত নেব। বিজেপিতে সক্রিয় হওয়ার পর নিজের পুরনো দলকে অস্বস্তিতে ফেলতে সারদা-রোজভ্যালি প্রসঙ্গ টানেন শোভন। পাল্টা আইকোর-বাণ ছোড়ে তৃণমূল। তা নিয়েও অব্যাহত তরজা। উনি আইকোরকে প্রোমোশন করেছেন, কেন গ্রেফতার করা হবে না, প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাল্টা শোভন বলেছেন, চিটফান্ডের টাকার ব্যাপারে ওই ব্যক্তি নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার হন। ৩ বছরের বেশি জেলে ছিলেন। আমি ১৪ মাস আগে বিজেপিতে যোগ দিয়েছি। এতদিন কেন কিছু বললেন না? মানুষকে বিভ্রান্ত করছে। পকেটমারকে নিয়ে এসে মুখপাত্র করেছে তৃণমূল। মানুষ বিচার করবে। আইকোর হামলার পাল্টা প্রাক্তন দমকলমন্ত্রীর অস্ত্র অ্যালকেমিস্ট, যাঁর মালিক কে ডি সিংহ-কে গ্রেফতার করেছে ইডি। শোভনের প্রশ্ন, কে ডি সিং-কে এত দেরিতে গ্রেফতার করা হল কেন? তৃণমূল যে ব্যাখ্যা দিচ্ছে কেডি-কে নিয়ে, তা মিথ্যা। কখনও শোভন, কখনও মুকুল, কখনও শুভেন্দুকে হ্যারাস করা হয়। তৃণমূলে এখনও ৯ জন আছেন। যাঁরা বলছেন, কেডির সঙ্গে যোগাযোগ নেই, সেটা ভুল বলা হচ্ছে। এমপি ল্যাডের টাকা নিয়ে কেডির কাছে নির্দেশ যেত কি না? তৃণমূলকে দেখেছেন কোথাও, কেডি-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে? সম্প্রতি পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলা পরিষদ দখল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কার্যত একই সুরে গত লোকসভা ভোটে পেশিশক্তির ব্যবহারের অভিযোগে তৃণমূলকে কাঠগড়ায় তোলেন শোভন। বলেন, প্রকৃতপক্ষে বিজেপি যা ভোট পেয়েছে, তৃণমূল যে মাসল পাওয়ারকে ব্যবহার করে ভোট পেয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা ব্যবস্থা নেব। মানুষ যদি ঠিকমতো ভোট দিতে পারতেন, তাতে ২৩-২৪টি আসন ছাড়িয়ে যেত। বিজেপিকে প্রতিষ্ঠা করবে মানুষ। শুধু মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে এসে রায় প্রতিফলিত করতে হবে। যদিও বিজেপির কাছে বঙ্গ বিজয় দিবাস্বপ্নই রয়ে যাবে বলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। ভোটমুখী বাংলায় ফের সক্রিয় হচ্ছেন পূর্ণ সময়ের রাজনীতিবিদ শোভন। বিজেপিকে তিনি কতটা সুবিধা করে দিতে পারবেন, তার উত্তর দেবে ভোটের ফল।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget