এক্সপ্লোর

West Bengal Election 2026: বুথের ভিতরে জমায়েত হলেই সিগন্যাল যাবে নির্দিষ্ট জায়গায়! ভোটে ব্যবহৃত AI ক্যামেরার বৈশিষ্ট্য কী কী?

Special Features of AI Camera: ছোট্ট এই ক্যামেরার রয়েছে এমন কিছু বিশেষত্ব, যা বুথের ভিতরে কোনওরকম বেনিয়ম রুখতে সক্ষম

কলকাতা: এবারের ভোটে একাধিক নজিরবিহীন ছবি দেখছেন সাধারণ মানুষেরা। তা সে মোটরবাইক সংক্রান্ত নিষেধাজ্ঞা হোক বা ৯৬ ঘণ্টা আগে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া হোক.. এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনে, নির্বাচন কমিশন এমন অনেক কড়া পদক্ষেপ নিয়েছে, যেগুলি নজিরবিহীনই বলা চলে। আর সেই সমস্ত পদক্ষেপগুলিকে দেখলেই বোঝা যায়, এবার এই রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করাতে বন্ধপরিকর কমিশন। আর এবারে নির্বাচন কমিশন যে যে প্রযুক্তিগুলি ব্যবহার করছে, তার মধ্যে অন্যতম হল AI ক্যামেরা। 

প্রতি বুথে বিশেষ AI ক্যামেরা, কী বৈশিষ্ট এর?

কী এই AI ক্যামেরা? ছোট্ট এই ক্যামেরার রয়েছে এমন কিছু বিশেষত্ব, যা বুথের ভিতরে কোনওরকম বেনিয়ম রুখতে সক্ষম। আগে প্রত্যেক বুথে CCTV ক্যামেরা লাগানো থাকত। তবে এবারের বুথে যে ক্যামেরাগুলি রাখা হচ্ছে, সেখানে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা। প্রথমত, এবার বুথে ক্যামেরার সঙ্গে সঙ্গে লাগানো হয়েছে বিশেষ যন্ত্র যেখান থেকে শুধু ছবি নয়, শোনা যাবে কথাও। অর্থাৎ বুথের ভিতরে কী কী কথা হচ্ছে, তার সমস্তটাই থাকবে নজরদারির আওতায়। 

এই ক্যামেরার দ্বিতীয় বিশেষত্ব হল, রাতের স্পষ্ট ছবি আসবে। পরিষ্কার ছবি আসার জন্য প্রয়োজন নেই দিবালোকের। বিশেষভাবে উন্নত এই ক্যামেরায় রাত্রিবেলাও ধরা পড়বে সমস্ত ছবি। এছাড়াও যদি ঘরের মধ্যে একাধিক লোক ঢুকে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে জানান দেবে এই ক্যামেরা। জ্বলে উঠবে বিশেষ আলো! বার্তা চলে যাবে নির্বাচন কমিশনের প্রতিনিধির কাছে! এর ফলে নির্বাচন কমিশনের যে দফতর থেকে ক্যামেরার মনিটারিং করা হচ্ছে, সেখানে পৌঁছে যাবে বার্তা। পাশাপাশি, বুথের বাইরেও থাকবে AI নিয়ন্ত্রিত ক্যামেরা। একাধিক ব্যক্তি ভিড় জমালে এই ক্যামেরাও নির্বাচন কমিশনের কাছে বার্তা পাঠিয়ে দেবে। প্রত্যেক বুথে থাকবে সেন্ট্রাল ফোর্স।

বুথে মুভিং ক্যামেরা, রেকর্ড হবে অডিও-ভিডিও!

প্রায় প্রত্যেক বুথেই থাকছে মুভিং ক্যামেরা। এর ফলে বুথের ভিতরের সমস্ত মুভমেন্ট রেকর্ড হচ্ছে। পাশাপাশি ক্যামেরার সঙ্গে তার দিয়ে যুক্ত থাকছে স্পিকার। এর কাজ, বুথের ভিতরের যাবতীয় কথাবার্তা রেকর্ড করা। অধিকাংশ বুথেই নিয়ম থাকছে যে, বাইরে খেতে যাওয়া যাবে না। ১০০ মিটারে চক বা সাদা রঙ দিয়ে দাগ কেটে ঘিরে দেওয়া হবে। প্রত্যেকটি ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় বাহিনীর ওপর। বাইরে লাইন সামলাতে ব্যবহার করা হবে পুলিশকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget