এক্সপ্লোর

নির্বাচনের জন্য করোনা ছড়াবে ? মহারাষ্ট্র-দিল্লির উদাহরণ দিলেন দিলীপ

রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। যার জন্য নির্বাচনী সভা-সমিতিকে কাঠগড়ায় তুলছে ওয়াকিবহাল মহল।যদিও এই যুক্তির ভিত্তি নেই বলছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার পাল্টা প্রশ্ন, মহারাষ্ট্র-দিল্লিতে কি নির্বাচন চলছে?

কলকাতা : রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একদফায় নির্বাচনের প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও সেই পথে হাঁটতে রাজি নন রাজ্য বিজেপির সর্বোচ্চ কর্তা। এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে বলেন, ''সত্যি সত্যি করোনাতে সংক্রমণ হচ্ছে কি ? তথ্য প্রমাণ চাই। মহারাষ্ট্র, ছত্তিশগড়, দিল্লিতে সবথেকে বেশি করোনা ছড়িয়েছে। সেখানে নির্বাচন কোথায় ? সেখানে সভা-সমিতি কোথায় হয়েছে? করোনা ছড়ানোর অন্য কারণ আছে। তা বিশেষজ্ঞদের ভাবা উচিত। এখানে যদি মনে হয় আগামী চারটে নির্বাচনে করোনা ছড়িয়ে যাবে, তাহলে প্রশ্ন উঠবে-গত চার দফায় কি করোনা ছড়িয়েছে ? যাঁরা পালাতে চাইছেন, তাঁদের বলব-আমরা লড়ে জিততে চাইছি।''

এদিন পাল্টা রাজ্যে করোনা ছড়ানোর জন্য তৃণমূল নেত্রীর দিকেই আঙুল তোলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমে আঁকতে গিয়েছিলেন, সেখান থেকে শুরু। ভাঙরে তারই দলের নেতা গত মে মাসে ২০ হাজার লোকের সমাবেশ করেছিল। তখন ভরা করোনার সময়। এখন আবার করোনা বাড়ছে। বামেরা বড় সভা করতে চাইলে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, একদফায় ভোট হোক। কারণ তিনি বুঝে গেছেন, ম্যাচ হেরে গেছেন। এখন এক্সট্রা টাইমটা চলছে।''

শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। ১৫ এপ্রিল সন্ধ্যে ৭টা থেকে ১৬ এপ্রিল সন্ধ্যে ৭টা পর্যন্ত ছিল এই নিষেধাজ্ঞা। নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞার বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ''নির্বাচন কমিশন মনে করেছে সবাইকে চমকানোর দরকার আছে। তাই তাঁরা এটা করেছেন। কারণ একজনকে বন্ধ করে লাভ নেই। সেখানে কথা উঠবে। তা সত্ত্বেও যাঁরা নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছেন, বুঝতে হবে, তাঁরা চাইছেন এই ধরনের ঘটনা চলতে থাক। তাহলেই তাদের লাভ হবে।''

সম্প্রতি রাজ্যের সংখ্যালঘুদের ভোট ভাগ নিয়ে মন্তব্য করায় কমিশনের কোপে পড়েছিলেন তৃণমূল নেত্রী। ২৪ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। যার প্রতিবাদে গাঁধী মূর্তির নিচে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। কমিশনের সেই নিষেধাজ্ঞার বিষয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'রাস্তায় বসব না-প্রতিবাদও করব না, কমিশনের নির্দেশ শিরোধার্য।'

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget