এক্সপ্লোর

Kanthi EVM Failure : কাঁথি দক্ষিণে তিনটি বুথে ইভিএম বিকল, অসুস্থ প্রিসাইডিং অফিসার

প্রথম দফার ভোটের শুরুতেই বিপত্তি।

প্রথম দফার ভোটের শুরুতেই বিপত্তি। কাঁথি দক্ষিণ বিধানসভার ক্ষেত্রমোহন বিদ্যাভবনে চারটি বুথের মধ্যে তিনটি বুথের ইভিএম বিকল। যার জেরে সকাল থেকে লম্বা লাইন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার। 


Kanthi EVM Failure : কাঁথি দক্ষিণে তিনটি বুথে ইভিএম বিকল, অসুস্থ প্রিসাইডিং অফিসার

এদিকে, ইভিএমের যে কোনও বোতাম টিপলেই বিজেপিতে ভোট পড়ছে বলে অভিযোগ করে ভোটাররা বিক্ষোভ দেখানোর জেরে মাজিনায় বন্ধ ভোটগ্রহণ। ভোটগ্রহণের সঙ্গে যুক্ত অফিসাররা অবশ্য ইভিএমের সমস্যা মানতে চাননি। তাদের সাফ কথা, ভোটারদের বিক্ষোভ যাতে অপ্রীতিকর ঘটনাক্রমে মোড় না নেয়, সেই জন্যই বাধ্য হয়ে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

ভোটারদের একাংশের দাবি, এখানে এখনও পর্যন্ত যে ভোটদান হয়েছে, তা বাতিল করে ফের ভোটগ্রহণ করা হোক। বিক্ষোভের জেরে মাজনায় দুটি বুথে ভোটদান বন্ধ হয়ে যায়। রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। ইভিএমে কারচুপির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন জানিয়েছে, ইভিএমে কারচুপি সম্ভব নয়। সাড়ে তিন ঘণ্টা পর মাজনায় ভোটগ্রহণ ফের হয়। 

২০১৬ বিধানসভা নির্বাচনে কাঁথি দক্ষিণ কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা ভোটের বিধানসভা ওয়াড়ি ফলাফলেও যেখানে এগিয়ে ছিল রাজ্যের শাসক দলই।

আজ প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে চলছে ভোটগ্রহণ । এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার নটা, পশ্চিম মেদিনীপুরের ছটা, বাঁকুড়ার চারটে, পূর্ব মেদিনীপুরের সাতটা এবং ঝাড়গ্রামের চারটে আসন রয়েছে।

২০১৬ বিধানসভা ভোটে এই তিরিশটা আসনের মধ্যে সাতাশটাতেই জিতেছিল তৃণমূল। আর তিনটে আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। কিন্তু, তারপর তিন বছরে ছবিটা অনেকটাই পাল্টে গেছে। দু’হাজার উনিশের লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, প্রথম দফার এই তিরিশটা আসনের মধ্যে বিজেপি এগিয়ে সতেরোটা আসনে, আর তৃণমূল এগিয়ে তেরোটাতে।

প্রথম দফার নির্বাচনে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের সাতটা আসনে ভোট হচ্ছে। এর মধ্যে রামনগরে তৃণমূল প্রার্থী করেছে অধিকারী পরিবারের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা বলে পরিচিত অখিল গিরিকে।

আর খেজুরিতে সংযুক্ত মোর্চার প্রার্থী, সিপিএমের আরেক দাপুটে নেতা হিমাংশু দাস। 

 

 

 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget