এক্সপ্লোর

Panchayat Election:বিজেপির পতাকা খুলে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ, তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তি সিউড়িতে

TMC BJP Scuffle:বিজেপির পতাকা খুলে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগে হইচই সিউড়ির কুলেরা গ্রামে। পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে পরে সিউড়ি থানার পুলিশ এসে তা নিয়ন্ত্রণে আনে

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিজেপির (BJP) পতাকা খুলে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগে (TMC) হইচই সিউড়ির (Suri) কুলেরা গ্রামে। পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে পরে সিউড়ি থানার পুলিশ এসে তা নিয়ন্ত্রণে আনে।

কী ঘটেছে?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে কুলেরা গ্রামে বিজেপির পতাকা খুলে ড্রেনে ফেলে দেন কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে একজন কে বিজেপি কর্মীরা ধরে ফেলেন। খবর পেতেই তৃণমূল কর্মীরা চলে আসেন। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পরে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে। পুলিশের সঙ্গেও তর্কাতর্কি চলে বিবদমান দুই পক্ষের। পরিস্থিতি অবশ্য পরে নিয়ন্ত্রণে আসে। পঞ্চায়েত নির্বাচনের মুখে এই ধরনের ঘটনা অবশ্য এখন আকছার ঘটছে। এদিনই যেমন ফের অশান্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা । তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘর্ষে গুলি চলার অভিযোগ ওঠে। ঘটনায় ৬ জন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে দাবি। তাঁদের মধ্যে ১ তৃণমূলকর্মীর মৃত্যু হয়। জখমদের মধ্যে ৪ জন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি, বাকি ২ জনকে এমজেএন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

তপ্ত দিনহাটা...
এদিন সীমান্তবর্তী জারি ধরলা গ্রামে সংঘর্ষে জড়ায় বিজেপি ও তৃণমূল। ঘটনার জেরে গীতালদহে বাবু হক নামে এক তৃণমূলকর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। আরও পাঁচজন আহত বলে দাবি তৃণমূলের। তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতাল ও MJN হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে রাজ্যে গত ১৯ দিনে ১১ জন পঞ্চায়েত-হিংসার বলি হল। দিনহাটার ঘটনায় পুলিশের দাবি, বাংলাদেশ থেকে দুষ্কৃতী এনে গন্ডগোল করেছেন স্থানীয় নেতারা। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। তাঁর দাবি, গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে ভেটাগুড়িতে নিজের বাড়িতে ফিরেই বিজেপি কর্মীদের উস্কানি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। পরিসংখ্যান বলছে, কোচবিহারে পঞ্চায়েতের মোট আসন ২ হাজার ৫০৭টি। এর মধ্যে ভোটের আগেই ১৫৭-টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। এই ১৫৭টি আসনের মধ্যে ৮০টিই দিনহাটায়। অর্থাৎ তৃণমূল বিধায়ক উদয়ন গুহর দিনহাটায় ৫০ শতাংশের বেশি আসন বিনা যুদ্ধেই দখল করেছে তৃণমূল। এর আগে  ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে বাংলায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। বিনা যুদ্ধে ভোটে জেতার স্বাদ আগেও পেয়েছে তৃণমূল। ২০১৮-র ধারাবাহিকতা বজায় রেখেছে ২০২৩-এও।

 

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget