এক্সপ্লোর

Kirti Azad vs Dilip Ghosh: 'শান্ত করতে ১ মিনিট সময় লাগবে' দিলীপ ঘোষকে পাল্টা হুঁশিয়ারি কীর্তি আজাদের

Kirti Azad Attacks Dilip Ghosh: দিলীপ ঘোষ দুর্গাপুরে পা রাখা থেকেই দুজনের কথার-ম্যাচ চলছেই। দিলীপের 'আপত্তিকর' মন্তব্যের সমালোচনা করে কার্যত বিজেপি প্রার্থীকে কার্যত হুঁশিয়ারি দিলেন আজাদ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দলের শোকজের পর দুঃখপ্রকাশ করলেও ফের সুর চড়ালেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। প্রশ্ন তুললেন, শিশির অধিকারীকে যখন অপমান করা হয়, তৃণমূল চুপ থাকে কেন? মুখ্যমন্ত্রী ( CM Mamata Banerjee )সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় বিজেপি ( BJP ) প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল ( TMC )। দুর্গাপুরে দায়ের হল অভিযোগ। এরই মধ্যে দিলীপকে পাল্টা একহাত নিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্খী কীর্তি আজাদ। 

দিলীপ ঘোষ দুর্গাপুরে পা রাখা থেকেই দুজনের কথার-ম্যাচ চলছেই। দিলীপের 'আপত্তিকর' মন্তব্যের সমালোচনা করে কার্যত বিজেপি প্রার্থীকে কার্যত হুঁশিয়ারি দিলেন আজাদ। বললেন, 'এলাকায় শান্তি বজায় রাখুন তা না হলে এক মিনিট সময় লাগবে সব শান্ত করতে'।

 বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী কীর্তি আজাদ। তিনি বলেন, যেভাবে বর্ধমানে তৃণমূল কর্মীকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কাজ করলে দিলীপ ঘোষ এবং তার দলবলকে শান্ত করতে তার এক মিনিট সময় লাগবে। কারণ একসময় তিনি ক্রিকেট খেললেও রাজনীতিতে খেলাটা তাঁর কাছে বহু পুরনো।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  নিয়ে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্য নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই বিধি ভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ চেয়ে কমিশনের কাছে নালিশ ঠুকেছে তৃণমূল কংগ্রেস। জেলা শাসকের কাছে  রিপোর্ট তলব করে কমিশন। দিলীপের মন্তব্যের প্রতিবাদ করে তৃণমূল প্রার্থী বলেন, ' মা বোনেদের সম্মান করে না, মা দুর্গাকে তাঁর পিতৃ পরিচয় জিজ্ঞাসা করেন। যে, মানুষ মা-বোনদের সম্মান করে না সেই সমস্ত মানুষদের চুল্লু ভর পানিমে ডুবকে মর জানা চাহিয়ে।'

আজাদের দাবি, ' দুর্গাপুর এবং বর্ধমানের মানুষ দিলীপ ঘোষকে এমন উড়িয়ে দেবে যে আর কোনদিন এই এলাকায় এসে নিজের মুখ দেখাতে পারবেন না তিনি। রাজ্য থেকে তাড়িয়ে দেবে রাজ্যের মানুষ। তাই ভালোভাবে এলাকায় থাকুন এবং প্রচার করুন। '

এদিন সকালে TMC প্রার্থী পানাগড় বাজারের গুরুদ্বার ও লক্ষ্মীনারায়ণ মন্দির ও পানাগড় বাজারের শ্মশান কালী মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের নিয়ে প্রচার শুরু করেন।  এদিন গুরুদ্বারে পাঞ্জাবি ভাষায় বক্তব্য রেখে শিখ সম্প্রদায়ের মানুষের মন জয় করার চেষ্টা করেন তিনি।              

আরও পড়ুন :

দিলীপকে ঘিরে দুর্গাপুরে কর্মী-সমর্থকদের ঢল ! মঙ্গলের সকালেই 'চায়ে পে চর্চা'য় চ্যালেঞ্জ 

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ
Kakoli Ghosh Dastidar: মানুষকে ঠকিয়ে অন্যায়ভাবে টাকা তুলেছে: কাকলি ঘোষ দস্তিদার | Indranil Sen | ABP
BJP News | Debra | তোলাবাজির প্রতিবাদ করে আক্রান্ত খোদ বিজেপি বিধায়ক!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget