এক্সপ্লোর

Election 2024:ভোট দিলে পুরস্কার? পার্থর 'আশ্বাসে' পাল্টা অর্জুনের

Partha Bhowmik: যে অঞ্চল সবচেয়ে বেশি লিড দেবে বড় পুরস্কার আছে। আমডাঙায় প্রচারে গিয়ে এভাবেই পুরস্কারের টোপ দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।

সমীরণ পাল, ব্যারাকপুর: যে অঞ্চল সবচেয়ে বেশি লিড দেবে বড় পুরস্কার আছে। আমডাঙায় প্রচারে গিয়ে এভাবেই পুরস্কারের টোপ দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক (Barrackpore TMC Candidate Partha Bhowmik)। ভোটারদেরকে কেনার চেষ্টা করা হচ্ছে। আমডাঙায় পাল্টা প্রচারে গিয়ে বললেন বিজেপি নেতা ও এলাকার সাংসদ অর্জুন সিং (BJP Leader Arjun Singh)।

অভিযোগ কেন?
ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ, প্রচারে গিয়ে বলেছেন, 'যে অঞ্চল সবচেয়ে বেশি লিড দেবে, পুরস্কার আছে।' ব্যারাকপুরের বিজেপি নেতা ও সাংসদ, অর্জুন সিংহ পাল্টা বলেন, 'নির্বাচন কমিশনের কাছে আমি অভিযোগ করে বলব যে এখানে হর্স ট্রেডিং হচ্ছে। ভোটারদেরকে কেনার চেষ্টা হচ্ছে।' উত্তর ২৪ পরগনার এই লোকসভা কেন্দ্রে, সেচমন্ত্রী ও নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিককে তৃণমূল টিকিট দিলেও রবিবার পর্যন্ত ওই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তবে তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে, ওই কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন অর্জুন সিং। এদিন দু'জনেই গিয়েছিলেন আমডাঙায়। তবে ভিন্ন সময়ে। আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের সঙ্গে এদিন একটি কর্মিসভায় যোগ দেন পার্থ ভৌমিক। সেখানে প্রথমে পুরস্কারের কথা শোনা যায় তৃণমূল বিধায়কের মুখেই! অভিযোগ, রফিকুর বলেন, 'এই ১৫ হাজার ভোটে যদি লিড হয় আমি পার্থ ভৌমিক মহাশয়কে বলব আপনাদের একটা গিফট আমরা দেব। ১৫ হাজারের মতো লিড হলে গিফট আমরা দেব। সেই গিফটটা আমার নেতা এবং প্রার্থী ঘোষণা করবেন।' তারপর উপহারের কথা বলেন পার্থ ভৌমিকও। পাল্টা পার্থর বক্তব্য, 'আমি রফিকুরদার কথায় কথা মিলিয়ে বলছি যে অঞ্চল সবচেয়ে বেশি লিড দেবে বড় পুরস্কার আছে।' পরে, এবিপি আনন্দকে বলেন, 'না, না, না। আমি বললাম যে অঞ্চল সবচেয়ে ভাল রেজাল্ট করবে তাকে ব্য়ক্তিগত স্তরে আমি পুরস্কার দেব। কী পুরস্কার দেব এখনও মাথায় নেই।' 
পার্থ ভৌমিক আমডাঙা ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই, আমডাঙায় ঢোকেন অর্জুন সিং। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি মিছিল করেন। এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে অর্জুন বলেন, 'আদর্শ নির্বাচনী আচরণবিধির বাইরে গিয়ে এই কথাটা বলেছেন। এটা কিন্তু আদর্শ নির্বাচনী আচরণবিধির বিরুদ্ধে আছে।'  শনিবার টিটাগরে কীর্তনের আসরে সামিল হয়েছিলেন পার্থ ভৌমিক। আর রবিবার কাঁকিনাড়ায় প্রণবানন্দ সেবা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অর্জুন সিং

আরও পড়ুন:বিষ্ণুপুরের BJP প্রার্থীকে ওপেন চ্যালেঞ্জ সুজাতার, পাল্টা TMC প্রার্থীকে আক্রমণ সৌমিত্র খাঁর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget