এক্সপ্লোর

Loksabha Election 2024: বিষ্ণুপুরের BJP প্রার্থীকে ওপেন চ্যালেঞ্জ সুজাতার, পাল্টা TMC প্রার্থীকে আক্রমণ সৌমিত্র খাঁর

Soumitra Khan Tussle Sujata Mondal: ভালবাসার ঘর ভেঙেছে অনেকদিন। এবার ভোটের ময়দানে, প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল। প্রচারপর্বেই একদা দম্পতির বাগ্‍যুদ্ধে তেতে উঠেছে বিষ্ণুপুর।

তুহিন অধিকারী, বাঁকুড়া: এবার প্রতিপক্ষকে ওপেন চ্যালেঞ্জ বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীর। সাংসদ তহবিল থেকে সৌমিত্র (Soumitra Khan) বিষ্ণুপুরে কাজ করেছেন প্রমাণ হলে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুজাতা মণ্ডল (Sujata Mondal)। পাল্টা কটাক্ষ করেছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

কী দাবি বিষ্ণপুরের তৃণমূল প্রার্থীর?

গতকাল সাংবাদিক বৈঠকে সুজাতা দাবি করেন, বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপি প্রার্থী ও বিদায়ী সাংসদ তিনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোনও উন্নয়ন করেননি। তৃণমূল প্রার্থীর কথায়, “আমি কথা দিচ্ছি বিষ্ণুপুর পোড়ামাটির হাটে বসে একদিন চ্যালেঞ্জ হয়ে যাক ডিবেট হয়ে যাক তিনি কী উন্নয়ন করেছেন সাংসদ হয়ে। আমাদের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ থেকে আমরা কী উন্নয়ন করেছি। যদি এটা প্রমাণ হয়ে যায় উনি ওঁর সাংসদ তহবিল থেকে বিষ্ণুপুর লোকসভার জন্য কাজ করেছেন তাহলে আমি কথা দিচ্ছি আমি নমিনেশন প্রত্যাহার করব। শুধু বিলাসিতা, ফুর্তি ছাড়া উনি কোনো কাজ করেননি। কোন উন্নয়নটা করেছেন জবাব দিন। তারপর বাকি লড়াই টা দেখা যাবে।''

কী প্রতিক্রিয়া বিজেপি প্রার্থীর?

পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি বলেন, “প্রথমে উত্তর দিন পঞ্চায়েত ভোটে নমিনেশন কেন করতে দেননি বিরোধীদের। আর আপনার যে ভোট হয়েছিল এই ছাপ্পাটাকে মারছিল। নিজে দাঁড়িয়ে থেকে এই কাজ করিয়েছে। মাথার যাঁদের ঠিক নেই তাঁদের উত্তর দেওয়া ঠিক নয়।  প্রত্যেক জায়গায় সোলার লাইট। আপনি যেখানে দাঁড়িয়ে বক্তব্য করছেন তার পাশের সোলার লাইটটা সৌমিত্র খাঁয়ের সাংসদ তহবিল থেকে। ষাঁড়েশ্বর বাবার মন্দিরটাও কী দেখতে পাচ্ছেন না! শালি নদীতে রেলের ওভারব্রিজ হচ্ছে দেখতে পাচ্ছেন না! এর বিরুদ্ধে কিছুই বলার নেই। নমিনেশন ফাইল এখনও করলেন না তো উইথড্র করবেন কী করে। পঞ্চায়েত ভোটে মানুষকে যে ভোট হতে দেননি সেটা মানুষ জবাব দেবে। বেশি কিছু আর বলে লাভ নেই। তবে একটাই কথা যার বুদ্ধিভ্রম হয়, যে সমাজের কোন মানুষের উপকার করে না, তাঁদের জবাব দেওয়াটা ঠিক না। আগে নমিনেশন ফাইল করুন, লড়াই করুন, জেলা পরিষদে যেভাবে ভোট চুরি করে জিতেছেন সেটা আগে জয়পুরের মানুষকে জবাব দিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Lok Sabha Elections 2024: রবিবাসরীয় সকালে প্রচারে ঝড়, ময়দানে শাসক-বিরোধী সব দলের প্রার্থীরা

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget