এক্সপ্লোর

Loksabha Election 2024 : 'বাড়িতে ১২ বার তল্লাশি হয়েছে, দল ছেড়েছেন অভিষেক?' প্রশ্ন তুলে তাপসকে তুলোধনা সৌগতর

বৃহস্পতিবার বরানগরে সভা করতে গিয়ে প্রাক্তন বিধায়ক তাপস রায়ের কড়া সমালোচনা করলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির তরফে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ায় বরানগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হচ্ছে। আত তাতে বিজেপি প্রার্থী সজল ঘোষ। তৃণমূলের বাজি অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়।  বৃহস্পতিবার বরানগরে সভা করতে গিয়ে প্রাক্তন বিধায়ক তাপস রায়ের কড়া সমালোচনা করলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। 

বরানগরে একটি সভা থেকে সৌগত বলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বলে তাপস রায়কে তিনি মনোনয়ন দিয়েছিলেন। তাপস রায় কেন তৃণমূল ছাড়লেন, তা তাঁর বোঝার বাইরে। এরপরে সৌগতর প্রশ্ন, যে তাপস তৃণমূলে থাকতে বিজেপির বিরুদ্ধে কড়া কড়া কথা বলতেন, তিনি কেন সেই বিজেপিতে যোগ দিলেন?  তাপস রায়ের এই সিদ্ধান্তের কারণ তাঁর কাছে পরিষ্কার নয় বলেই মন্তব্য করেন সৌগত।

লোকসভা নির্বাচনে শেষ দফায় দমদম কেন্দ্রে ভোট। এক সময় নিজেই টিকিট পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তায় থাকা সৌগত রায়ের উপরেই ভরসা রেখেছে তৃণমূল। তাই এবার সৌগত রায় কখনও বিরোধীদের তীব্র আক্রমণ করে, কখনও সাঁতার কেটে, কখনও খোল বাজিয়ে নির্বাচনী প্রচার করছেন। বৃহস্পতিবার বরানগরে একটি সভায় তিনি তাপস রায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। দমদমের তৃণমূল প্রার্থী বলেন,  তাপস রায় দল ছাড়ার কারণ হিসেবে তাঁর প্রতি অবহেলা ও ইডি তল্লাশির কথা বলেছেন। সে কথা তিনি জানান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। তাতে নাকি  তিনি বলেছেন,  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে ১২ বার তল্লাশি হয়েছে। তাতে কি তিনি দল ছেড়েছেন? অভিষেকের কথা উল্লেখ করে সৌগত বলেন, যার শিরদাঁড়া আছে সে আক্রমণ হলে পালিয়ে যায় না।

কিছুদিন আগে ভোটের প্রচারে দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে বেলাগাম আক্রমণ করেন সৌগত রায়। তিনি মন্তব্য করেন, সুজনের মাথার চুল কার্বাইড দিয়ে পাকানো ! যাদবপুরে বিধানসভা ভোটের হারের প্রসঙ্গ তুলে সৌগত বলেন, 'নিজেকে নেতা বলে, ৩৮ হাজার ভোটে হেরেছে, সংসদে কী করবে?'। খড়দায় ভোটের প্রচারে গিয়ে এভাবেই বাম প্রার্থী সুজনকে আক্রমণ করেছিলেন সৌগত। আবার ইদের সকালে কামারহাটিতে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে সৌজন্য বিনিময় করতেও দেখা যায়। এখন দমদমের মানুষ সৌগতয় আস্থা রাখেন কিনা , তার জবাব মিলবে ৪ জুন। তাছাড়া বরনগর নতুন বিধায়ক হিসেবে কাকে পছন্দ করে, সেটাও দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:

চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল, হুগলিতে ফের ধোঁওয়া দেখালেন রচনা

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget