এক্সপ্লোর

Lok Sabha Election 2024: 'ওঁর আর্থিক অবস্থা জানার অবকাশ নেই আমার', অপরূপার দাবি খারিজ কল্যাণের

Aparupa Poddar : আরামবাগ থেকে টিকিট না পেয়ে গতকাল বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার সরাসরি তোলেন টাকার প্রসঙ্গ !

আরামবাগ : অপরূপা পোদ্দারের দাবি খারিজ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কে টিকিট পাবেন, কে পাবেন না' বলে মন্তব্য করেন তিনি। গতকালই টিকিট না পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অপরূপা।

আরামবাগ থেকে টিকিট না পেয়ে গতকাল বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার সরাসরি তোলেন টাকার প্রসঙ্গ ! কেন দল তাঁকে আরামবাগে টিকিট দেয়নি ? এই প্রশ্নের উত্তর অপরূপা বলেছিলেন, "এর উত্তর আরও ভাল দিতে পারবেন, আমার হুগলি জেলার এক অভিজ্ঞ সাংসদ এবং হুগলি গ্রামীণের দুই মন্ত্রী । অনেক পুরনো দুই বার, তিনবার, চারবারের সাংসদরা...পোড়খাওয়া প্রবীণ নেতৃত্বরা বারবার টিকিট পেয়েছেন। তাঁদের যোগ্যতার ভিত্তিতে। হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই আমি আবার পাইনি। ২০১৯ সালেও আমি এটাই লিখেছিলাম যে, যখন আমি ভোটে লড়তে যাই আমার কাছে কোনো টাকা ছিল না। আজকের দিনেও ভোটের লড়ার জন্য আমার কাছে কোনো টাকা নেই। এটা আমার হুগলি জেলার গ্রামীণের দুই মন্ত্রী জানতেন। সেই সাংসদও জানতেন। হয়তো দিদিকে বা উপরের নেতৃত্বকে তাঁরা বলেছেন, তাই টাকার জন্য হয়তো...কারণ ভোটে লড়তে গেলে তো টাকা লাগে। আমার কাছে সেগুলো ছিল না। হয়তো আমার মধ্যে অভিজ্ঞতা নেই, তাই আমি পাইনি।" 

যদিও সেই দাবি নস্যাৎ করে আজ কল্যাণ বলেন, "উনি তো আমাকে কোনো দিন বলেননি যে টাকা নেই। তার জন্য উনি লড়তে পারবেন না, এরকম তো আমাকে কোনো দিন জানাননি। ওঁর আর্থিক অবস্থা কি সেটা আমার জানার অবকাশ নেই। ২০১৪ সালে ওঁর আর্থিক অবস্থা কী ছিল যে উনি টিকিট পেয়েছিলেন ? ২০১৯ সালে ওঁর আর্থিক অবস্থা কী ছিল যে উনি টিকিট পেয়েছিলেন ? সেটা উনি বলতে পারবেন। আমি তো বলতে পারব না। আমি এ সম্বন্ধে কিছু জানিই না। আর আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কে টিকিট পাবেন, কে পাবেন না। কোন প্রার্থীর কী আর্থিক অবস্থা রয়েছে...সে ধনী না গরিব কী মাঝারি, সেটা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেতে গেলে।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget