এক্সপ্লোর

সবংয়ে খুন তৃণমূল নেতা, মানস ভুঁইয়া-সহ ২২ জনের বিরুদ্ধে এফআইআর, আটক ৩

সবং: দ্বিতীয় দফার  ভোটের আগে তৃণমূল নেতা খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের সবং। ঘটনায় সবংয়ের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া-সহ ২২ জনের বিরুদ্ধে এফআইআর। শুক্রবার রাতে প্রচার সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন সবংয়ের দুবরাজপুরের তৃণমূল নেতা জয়দেব জানা। তৃণমূলের অভিযোগ, মাঝ পথে বাইক থামিয়ে, মানস ভুঁইয়ার নেতৃত্বে কংগ্রেস কর্মীরা, তৃণমূল নেতাকে লাঠি-রড দিয়ে পিটিয়ে খুন করে। কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়াকে গ্রেফতারের দাবি তুলেছে তৃণমূল নেতৃত্ব। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মানস ভুঁইয়া। তিনি বলেন, মত্ত অবস্থায় জয়দেব জানা মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেন। প্রতিবাদ জানালে তাঁর সঙ্গে কয়েকজনের ধস্তাধস্তি হয়। সকালে জয়দেবের মৃত্যুর খবর মেলে, আমি পিংলায় ছিলাম। তৃণমূল নেতা খুনের ঘটনা নিয়ে তুঙ্গে রাজনীতি। শনিবার নদিয়ার করিমপুরের সভা থেকে এই ঘটনা নিয়ে, নাম করে বামেদের হুঁশিয়ারি দিলেন তিনি। মমতা বলেন, কমরেডরা ক্ষমতায় আসতেই পারছে না। বলছে বদলা নেব, রক্তগঙ্গা বইয়ে দেব। তিনি আরও বলেন, সাহস ভাল, দুঃসাহস নয়। এদের হুঙ্কারের জন্য অঞ্চল সভাপতিকে খুন করা হয়েছে, আমরা কী নজর রাখছি না, ইঞ্চিতে ইঞ্চিতে উত্তর চাই, উত্তর নেব। দলীয় কর্মী খুনের ঘটনায় এখানেই থেমে না থেকে শনিবার ট্যুইটেও আক্রমণ শানান তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মহম্মদ সেলিমের বদলা নেওয়ার বিবৃতি দেওয়ার ফলেই এই খুন। নির্বাচন কমিশনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। নেত্রীর সুরেই বাম ও কংগ্রেসকে নিশানা করেছেন তৃণমূল মহাসচিব। বলেন, সেলিম, সূর্যর যৌথ হুমকিতেই খুন। তাঁর প্রশ্ন, কেন মানসকে গ্রেফতার করা হবে না? তৃণমূলের হুমকির বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মমতার উদ্দেশ্যে তাঁর চ্যালেঞ্জ, হিম্মত থাকলে গ্রেফতার করে দেখান। জবাব দিয়েছেন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমও। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের দাবি, হারবে বলে গ্রেফতারির দাবি করছে। গ্রেফতারির দাবিকে ঐতিহাসিক রসিকতা বলে কটাক্ষ করেছেন মানস। ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। সবমিলিয়ে ভোটের আগে সবংয়ে তৃণমূল নেতা খুনে চরমে চাপানউতোর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে

ভিডিও

Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget