এক্সপ্লোর

Mamata Banerjee: ‘নির্বাচন কমিশন আসলে কলের পুতুল, মোদিবাবু ঘোরাচ্ছেন, ওরা ঘুরছে’, আবারও সরব হলেন মমতা

Mamata on Election Commission: এতদিন ধরে নির্বাচন করানো নিয়েও কমিশনকে বেঁধেন মমতা। 

চুঁচুড়া: নির্বাচনী প্রচারে গিয়ে ফের নির্বাচন কমিশনকে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন শুধু শীতাতপ নিয়ন্ত্রিত ঘের বসে রয়েছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সুযোগ পাইয়ে দিচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। মানুষের কষ্ট, নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন নিয়ে তাদের মাথাব্যথা নেই বলে আক্রমণ শানালেন মমতা। এতদিন ধরে নির্বাচন করানো নিয়েও কমিশনকে বেঁধেন মমতা। (Mamata Banerjee)

বুধবার হুগলির চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যান মমতা। সেখানে প্রচার সভা থেকেই কমিশনকে আক্রমণ করেন তিনি। বলেন, "আয়ুষ্মান ভারতের আওতায় ৭০ বছরের পর সকলকে চিকিৎসা দেবেন বলছেন মোদিবাবু। আপনার নিজের বয়স কত হয়েছে, একবারও গুনে দেখেছেন? নির্বাচনের আগেই বা কেন বলেননি? আমরা তো সব নির্বাচনের আগে করেছি। নির্বাচনের সময় এসব বলেল নির্বাচনী আদর্শ আচরণবিধির লঙ্ঘনহয়। মোদিবাবু আপনি নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভাঙছেন।" (Election Commission)

কমিশনকে বিঁধে মমতা বলেন, "নির্বাচন কমিশন তো কলের পুতুল! মোদি ঘোরাচ্ছেন, ঘুরছেন। আড়াই মাস ধরে দেশে নির্বাচন চলছে। আর বুঝি কাজ নেই দেশে? সব কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। পাঁচ বছরের মধ্যে এক বছর যদি নির্বাচনেই চলে যায়, তাহলে চার বছরে সব কাজ হবে কী করে? এই গরমে এত কষ্ট হচ্ছে মানুষের, কমিশন কি একবারও এসে দেখে গিয়েছে? নিজেরাতে এসি ঘরে বসে আছেন, কী করে বুঝবেন? শুধু মোদিবাবুকে সুযোগ দেওয়ার জন্য বসে রয়েছে কমিশন। বাংলার প্রতি অন্যায়ের প্রতিবাদে তাই একজন কমিশনার ইস্তফা দিয়ে চলে যান আগেই।"

আরও পড়ুন: উত্তপ্ত সন্দেশখালি, হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, কী আবেদন?

এর আগেও, একাধিক বার কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন মমতা। বিজেপি-র নেতা-মন্ত্রীরা আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে চললেও কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করেন তিনি। মমতা বা তৃণমূলই নয় শুধু, অন্য বিরোধী দলগুলিও কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে। প্রচারে ঘৃণাভাষণ দেওয়া সত্ত্বেও বিজেপি নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ উঠছে। 

এখনও পর্যন্ত যে পরিসংখ্যান সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, গত দু'বছরে নির্বাচনী আদর্শ আচরণ বিধি নিয়ে রোজ অন্তত ৭০০০ অভিযোগ জমা পড়েছে কমিশনে। ১৪ মে পর্ন্ত cVIGIL অ্যাপ এবং কমিশনের পোর্টালের মাধ্যমে ৪ লক্ষ ২২ হাজার ৪৩২ অভিযোগ জমা পড়েছে। Suvidha পোর্টালের মাধ্যমে ২ লক্ষ ৩১ হাজার ৪৭৯ হাজার অভিযোগ জমা পড়ে। কিন্তু বিরোধীদের বিরুদ্ধে কমিশন সক্রিয় হলেও, বিজেপি-র বিরুদ্ধে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ বিরোধীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget