এক্সপ্লোর

WB Election 2021: দলে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, রাজীবের ইস্তফার পর বললেন বৈশালী

বৈশালীর আক্ষেপ, এই করে হাওড়া জেলাটা নষ্ট হয়ে গেল। মুখ্যমন্ত্রী এত খেটেছিলেন হাওড়ার পিছনে, একে একে সবাই চলে গেল।

  কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে বনমন্ত্রীর পদ ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ঠিক ভোটের আগে এমন আঘাতের পর তৃণমূলের কুণাল ঘোষ মন্তব্য করেছেন, রাজীবের এই সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল। ডোমজুড়ে দল ১০,০০০ ভোটে জিতবে, রাজীব কিচ্ছু করতে পারবেন না। আবার বৈশালী ডালমিয়া বলেছেন, রাজীব দক্ষ প্রশাসক ছিলেন, একে একে হাওড়া জেলা ছেড়ে সবাই চলে গেল। রাজীব সেচমন্ত্রীর পদ ফেরত পেতে চাইছিলেন। উনি যা চেয়েছিলেন তা দেওয়া সম্ভব ছিল না। প্রশাসনিক কোনও কাজ করছিলেন না, মন্ত্রিসভার বৈঠকেও আসছিলেন না। বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। রাজীবের ক্ষোভ প্রশমনে তাঁর সঙ্গে একাধিকবার বৈঠক করে তৃণমূল। সৌগত বলেছেন, ওঁকে বোঝানোর অনেক চেষ্টা হয়েছে, তারপরেও ক্ষোভ প্রশমিত না হলে কী আর করা যাবে! উনি যে পদত্যাগ করবেন তা তো বোঝাই যাচ্ছিল, পুরোপুরি বসে গিয়েছিলেন। দলই হয়তো ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নিত, তার আগে পদত্যাগ করেছেন ভাল হয়েছে। ফেসবুক লাইভে যা বলেছিলেন তা তো মন্ত্রিসভাতেই বলতে পারতেন। তা না করে ফেসবুক লাইভে মুখ খুলে শৃঙ্খলাভঙ্গ করেছেন, তারপরেও দল কোনও ব্যবস্থা নেয়নি। আবার সৌগতের থেকেও রাজীবের প্রতি তীব্রতর আক্রমণ শানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, রাজীবের কহি পে নিগাহে কহি পে নিশানা। ভোটের আগে মন্ত্রিসভা ছেড়েছেন, ভাল থাকুন। দল সাংগঠনিক ক্ষমতা দিয়েছে, নেতৃত্বের সুযোগ দিয়েছে, তারপরেও এখন এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের ঠিক আগে মন্ত্রিত্ব ছেড়ে দিলেন তিনি। তাঁর কথায়, আমি কুণাল ঘোষ সব থেকে বেশি অত্যাচারিত হয়েছি, আমি মাথা উঁচু করে দলে ফিরেছি। অথচ সে সময় যারা মন্ত্রী ছিল তারা নাকি ক্ষুব্ধ। আমি যখন জেলে ছিলাম, তখন রাজীব কারামন্ত্রী, আমাকে দেখতে জেলেও গিয়েছিলেন। কই তখন তো আমার অবস্থা দেখে তাঁর দুঃখ হয়নি। তাঁর দাবি, ডোমজুড়ে তৃণমূল অন্তত ১০,০০০ ভোটে জিতবে। হাওড়ায় তৃণমূলের জয়রথ অব্যাহত থাকবে। তিনি আরও বলেছেন, আশা করব, রাজীব সব সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন, তৃণমূলের মত ধর্মনিরপেক্ষ দল করে কোনও ধর্মান্ধ দলে তাঁর যোগ দেওয়া উচিত হবে না। যদিও একেবারে উল্টো কথা বলেছেন বৈশালী ডালমিয়া। তিনি বলেছেন, রাজীবের পদত্যাগই প্রমাণ করে তৃণমূলে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। রাজীবের মত দক্ষ প্রশাসক মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, তা অত্যন্ত দুঃখের ব্যাপার, এতে আমরা মর্মাহত। বৈশালী আরও বলেছেন, লক্ষ্মীরতন শুক্ল মন্ত্রিত্ব ছাড়ার পরেও বলেছিলাম, দলে কিছু উইপোকা আছে। আমি অনেক দিন ধরে এদের বিরুদ্ধে মুখ খুলেছি। এরা সবাইকে জ্বালাতন করছে, কাজ করতে দিচ্ছে না। অকারণে মানুষকে হেনস্থা করছে, সাধারণের কাছে পরিষেবা পৌঁছতে দিচ্ছে না। যে সব কাউন্সিলর- প্রাক্তন কাউন্সিলররা বেআইনি কাজ করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। বৈশালীর আক্ষেপ, এই করে হাওড়া জেলাটা নষ্ট হয়ে গেল। মুখ্যমন্ত্রী এত খেটেছিলেন হাওড়ার পিছনে, একে একে সবাই চলে গেল।

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট

ভিডিও

TMC Leader News: মমতা সর্বভারতীয় তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ | ABP Ananda
Suvendu Adhikari : 'বিধানসভাতেও CPM-তৃণমূলের বন্ধুত্ব দেখেছি', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kunal Ghosh : 'আজ আমি নিশ্চিত যে আমাকে প্রাণে মারার চেষ্টা করছে', বললেন কুণাল ঘোষ
Kunal Ghosh News :
Sukanta Majumdar News : 'এটা পুরোটাই দুই তৃণমূলের মধ্যে লড়াই', বললেন সুকান্ত মজুমদার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget