এক্সপ্লোর

Panchayat Election:খানাখুলে পুড়ে ছাই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ভবনের একাংশ, দুর্নীতির নথি পোড়াতেই এমন, দাবি বিজেপির

TMC Ruled Panchayat Bhawan Burnt:খানাকুলে পুড়ে ছাই হয়ে গেল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ভবনের একাংশ। শুক্রবার সকালে পঞ্চায়েত অফিসের দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখে দমকলে খবর দেন গ্রামবাসীরা।

মোহন দাস, হুগলি: খানাকুলে (Khanakul) পুড়ে ছাই হয়ে গেল তৃণমূল পরিচালিত (TMC Ruled Panchayat Bhawan)) পঞ্চায়েত ভবনের একাংশ। শুক্রবার সকালে পঞ্চায়েত অফিসের দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখে দমকলে খবর দেন গ্রামবাসীরা। দমকল কর্মীদের প্রায় ২ ঘণ্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। পঞ্চায়েতের বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে বলে দাবি প্রধানের। দুর্নীতির (Corruption Evidence) নথি পোড়াতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে তৃণমূল, বিঁধেছে বিজেপি (BJP)।

কী ঘটেছিল?
পঞ্চায়েত অফিসের ভিতরে দাউদাউ করে জ্বলছে আগুন! দোতলার জানালা দিয়ে গলগল করে বের হচ্ছে ধোঁয়া! হোসপাইপ দিয়ে জল ছড়িয়ে লেলিহান শিখাকে বাগে পাওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাইরে উদ্বিগ্ন মুখে ভিড় করে রয়েছেন আশেপাশের এলাকার লোকজন। শুক্রবার এভাবেই পুড়ে ছারখার হয়ে গেল হুগলির খানাখুলের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ভবনের একাংশ। সূত্রের খবর, শুক্রবার সকালে পঞ্চায়েত অফিসের দোতলার থেকে ধোঁয়া বের হতে দেখেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন স্থানীয় দমকল কেন্দ্রে। দু'টি ইঞ্জিনের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ততক্ষণে পঞ্চায়েত অফিসের ভিতরে থাকা আলমারি-সহ অধিকাংশ ফাইল পুড়ে ছাই হয়ে যায়। খানাকুলের  অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিঙ্কু বরের দাবি, 'ঝড়বৃষ্টি হচ্ছিল, সেই সময় বাজ পড়েছে, সেখান থেকেই আগুন লাগতে পারে। পঞ্চায়েতের সব নথিপত্র পুড়ে গিয়েছে।'পঞ্চায়েত অফিসের অগ্নিকাণ্ড, তুঙ্গে চাপানউতোর। দুর্নীতির নথি পোড়াতে ইচ্ছাকৃত আগুন, অভিযোগ বিজেপির। দুর্নাম রটাচ্ছে বিরোধীরা, পাল্টা দাবি তৃণমূলের। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের বক্তব্য, 'পুরোটাই চক্রান্ত। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে বলে মনে হয়। পঞ্চায়েতের নানা দুর্নীতির কাজের প্রমাণ মেটাতেই নথি পোড়ানো হয়েছে। অথবা মজুত বোমা থেকে আগুন লেগে থাকতে পারে।' যদিও অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপপ্রধান শ্রীমন্ত হামবীরের বক্তব্য, পায়ের তলায় মাটি নেই বলে ইচ্ছাকৃতভাবে বিরোধীরা এসব দুর্নাম রটাচ্ছে। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখছে দমকল।

চন্দ্রকোনায় চাঞ্চল্য...
অন্যদিকে এদিন প্রচারে বেরিয়ে মারধরের অভিযোগে পশ্চিম মেদিনীপুরের গ্রেফতার হন বিজেপি প্রার্থী। আরও নিশ্চিত করে বলতে গেলে চন্দ্রকোনায় গ্রেফতার হন বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী। তৃণমূলের নির্দেশে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ এনেছেন তিনি। বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন:লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Falta Repoll 2026: ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget