এক্সপ্লোর

Uluberia Loksabha Election Result: উলুবেড়িয়ায় জয়ী তৃণমূলের সাজদা আহমেদ, দ্বিতীয় হলেন বিজেপি-র অরুণোদয়

Uluberia Elections Result: হাওড়া জেলার অন্তর্গত উলুবেড়িয়া একটি উল্লেখযোগ্য সংসদীয় কেন্দ্র।

উলুবেড়িয়া: লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া জয়ী হলেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। মোট ৭ লক্ষ ৩ হাজার ৫৬৩ ভোট পেয়েছেন তিনি। বিজেপি-র অরুণোদয় পাল চৌধুরীকে তিনি ২ লক্ষ ১৩ হাজার ৩৮৭ ভোটে পরাজিত করেছেন। উলুবেড়িয়ায় তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আজহার মল্লিক। তিনি মোট ৭৬ হাজার ৪৭০ ভোট পেয়েছেন। (Uluberia Loksabha Election Result)

এদিন বিকেল নাগাদই সাজদার জয় নিশ্চিত হয়ে যায়। কমিশনের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, সেই সময় সাজদার প্রাপ্ত ভোট ছিল ৫ লক্ষ ৭১ হাজার ৯৪৮। ২ লক্ষের কাছাকাছি ভোটে সাজদার পিছনেই ছিলেন অরুণোদয়। ধারে কাছেও ছিলেন না আজহার। শেষ পর্যন্ত অরুণোদয় যদিও বা ২ লক্ষের কোটা পার করেন, কিন্তু সাজদাকে ছুঁতে পারেননি তিনি।

হাওড়া জেলার অন্তর্গত উলুবেড়িয়া একটি উল্লেখযোগ্য সংসদীয় কেন্দ্র। ১৯৫২ সালে এই সংসদীয় কেন্দ্র গঠিত হয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, উলুবেড়িয়ার জনসংখ্যা ২০ লক্ষ ৫১ হাজার ৭৯০। ১৯৫২ সালে সেখানে কংগ্রেসের সত্যবান রায় জয়ী হয়েছিলেন। ১৯৬২ সালে পূর্ণেন্দু খাঁ জয়ী হন। (Uluberia Elections Result)

 তবে মোটামুটি ভাবে উলুবেড়িয়ায় বামেদের আধিপত্য ছিল দীর্ঘদিন। প্রসাদ ভট্টাচার্য, শ্যামাপ্রসন্ন ভট্টাচার্যের পহাত ধরে উলুবেড়িয়ায় বামেদের আধিপত্যের সূচনা ঘটে। ১৯৮০ থেকে ২০০9 সাল পর্যন্ত সিপিএম-এর হান্নান মোল্লার একার আধিপত্য ছিল।

আরও পড়ুন: Abhishek Banerjee Victory Margin: নির্বাচনের ময়দানেও 'ডায়মন্ড মডেল', ৬ লক্ষ ৫৮ হাজার ভোটে এগিয়ে অভিষেক

নয়ের দশকের শেষ দিকে সেখানে মাথা তুলতে শুরু করে তৃণমূল। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে সেখানে খাতা খোলে তারা। তৃণমূলের টিকিটে উলুবেড়িয়ায় জয়ী হন সুলতান আহমেদ। সুলতানের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আসনটি তৃণমূলের হয়ে ধরে রেখেছিলেন তাঁর স্ত্রী সাজদা আহমেদ। এবারও বিপুল ভোট জয়ী হলেন তিনি। ধারেকাছে নেই বিজেপি প্রার্থী।

এদিন রাজ্যে ২৯টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে ১২টি আসনে। কংগ্রেস একটিতে এগিয়ে রয়েছে। এদিনের জয়ের কৃতিত্ব বাংলার মানুষকেই দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা, বাংলাবিদ্বেষী আচরণের জন্যই বিজেপি-কে মানুষ উচিত শিক্ষা দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। মমতা জানিয়েছেন, এই ফলাফল কেন্দ্রে I.N.D.I.A জোটের হাত শক্ত করবে। এখন থেকে আর ইচ্ছে মতো বিল পাস করতে পারবে না বিজেপি। ইডি, সিবিআই-কেও যেমন ইচ্ছে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে তাঁরাও পাল্টা জবাব দিতে তৈরি থাকবেন।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget