এক্সপ্লোর

Amit Shah: রক্তক্ষয়ী সন্ত্রাসের মধ্যেও আসন বেড়েছে BJP-র, বললেন শাহ, ৩৮-এর থেকে ২২ বুঝি বেশি! পাল্টা অভিষেক

Panchayat Elections 2024: বিতর্কের মধ্য়েই ট্যুইটারে নির্বাাচনী হিংসা নিয়ে মুখ খোলেন শাহ।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা, অশান্তি নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। সেই আবহে ট্যুইটারে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ঘিরে রক্তক্ষয়ী সন্ত্রাস হয়েছে বলে মন্তব্য করলেন তিনি। তার পরও দল ভাল করায় বঙ্গ বিজেপি-কে অভিনন্দনও জানালেন শাহ। বাংলার মানুষকে তার জন্য কৃতজ্ঞতাও জানালেন (Panchayat Elections 2024)। যদিও পরিসংখ্যান নিয়ে শাহকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যে ব্যাপক অশান্তি, হিংসার ছবি উঠে এসেছে। প্রাণহানির সংখ্য়াও অর্ধশতক ছুঁয়ে ফেলেছে। সেই নিয়ে শুক্রবারই কলকাতা হাইকোর্টকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির নির্দেশে আদালত চলছে এবং রাজ্য প্রশাসন এবং পুলিশের হাত বেধে দিয়েছে, তার জন্যই ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে দাবি করেন। 

সেই নিয়ে বিতর্কের মধ্য়েই ট্যুইটারে নির্বাাচনী হিংসা নিয়ে মুখ খোলেন শাহ। ট্যুইটারে তিনি এদিন লেখেন, 'পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপি-কে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে, যাতে প্রমাণিত যে আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে'। 

আরও পড়ুন: Abhishek Banerjee: 'বিজেপি-র গুন্ডাদের নিরাপত্তা দিচ্ছে হাইকোর্ট, শুভেন্দুকে বাঁচাচ্ছেন বিচারপতি মান্থা', সরাসরি আক্রমণে অভিষেক

ট্যুইটারে শাহ আরও লেখেন, 'এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে, জনগণের স্নেহ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপি-র সঙ্গে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে তাঁরা বিজেপি-কে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবেন। পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং 
শুভেন্দু অধিকারী ও সকল কার্যকর্তাদের অনেক অভিনন্দন, যাঁরা দৃঢ়তার সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতেও দলের সাথে অটল ছিলেন। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ'।

যদিও এ নিয়ে শাহকে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, "৩৮ যদি ২২-এ নামে, সেটা বাড়া না কমা! অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ওঁর যদি মনে হয় বিজেপি-র ভোট বেড়েছে, তাহলে বিজেপি-র বেড়েছে! এমন লোক যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন, যিনি মনে করেন ২২, ৩৮-এর থেকে বেশি, তাহলে দেশের অবস্থা কেমন অনেক, বুঝতে পারছি আমরা সবাই।" এদিনই দিল্লিতে শাহের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত। তিনি জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনে দ্বিগুণ ভোটে তৃণমূলকে হারাবে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget