এক্সপ্লোর

Mamata on E-Scooter: বাড়ির পথে ই-স্কুটারে চালকের আসনে মমতা

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ইলেকট্রিক স্কুটারে নবান্নে গেলেন ও সেখান থেকে বাড়ির পথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ইলেকট্রিক স্কুটারে নবান্নে গেলেন ও সেখান থেকে বাড়ির পথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। যাওয়ার সময় স্কুটার চালিয়ে নিয়ে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ফেরার পথে শুরুর দিকে নিজেই ইলেকট্রিক স্কুটি চালান মমতা বন্দ্যোপাধ্যায়। পরে স্কুটার চালিয়ে নিয়ে যান ফিরহাদ।   পরে ফিরহাদকে সরিয়ে ফের চালকের আসনে বসেন মমতা।   মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুপাশে মমতার ভিড়।  যাত্রা পথে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় আকাশে উড়ল ড্রোন।

 পরে সাংবাদিক বৈঠক করে মমতা বলেছেন, সাধারণ মানুষের রান্নাঘরে আগুন লাগিয়েছে কেন্দ্র। ২ কোটি মানুষ কেরোসিন পাচ্ছে না। তিনি বলেছেন, সবাই বলছে, বিজেপিকে চাই না। কেন্দ্রের সরকার  গরিব বিরোধী। মুখ্যমন্ত্রী বলেছেন, ডিজেলের দাম বাড়ানো চলবে না। রান্নার গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে।  কমিয়ে ৪০০ টাকা করতে হবে।

সকাল ১১টা নাগাদ হাজরা থেকে ইলেকট্রিক স্কুটারে নবান্নের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

 ভারতে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম।  ইতিমধ্যেই তা সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে। তার ওপর গতকাল মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দামও সিলিন্ডার প্রতি ২৫ টাকা বেড়েছে। এই ভাবে মোদি সরকারের আমলে জ্বালানির দাম বৃদ্ধির কারণে অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হাজরা থেকে স্কুটারে রওনা দেন মুখ্যমন্ত্রী।  রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের উদ্দেশে তাঁকে হাত নাড়তেও দেখা যায়।  নবান্নের সামনে স্কুটারে বসে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  জ্বালানির দাম বৃদ্ধির জন্য মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।  ইতিমধ্যে পেট্রোল ডিজেলের সেস ১ টাকা কমিয়েছে রাজ্য সরকার।

রাজ্যে ভোটের মুখে জ্বালানির মূল্যবৃদ্ধিকে এভাবেই হাতিয়ার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদের সমালোচনা করেছে বিজেপি।  প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি, যেখানে ছত্তীসগঢ়ের কংগ্রেস সরকার পেট্রোলের দাম লিটারপ্রতি ১২টা টাকা কমিয়েছে, সেখানে রাজ্য সরকার মাত্র ১ টাকা সেস কমিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget