এক্সপ্লোর

Uttarakhand Elections 2022 Results: উত্তরাখণ্ডে এগিয়ে বিজেপি, লড়াইয়ে পিছিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি

Uttarakhand Elections 2022: ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি এগিয়ে ৪৫টি আসনে। কংগ্রেস ২২টি আসনে এগিয়ে রয়েছে।

দেরাদুন: দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট গণনা আজ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনার কাজ। প্রাথমিক ট্রেন্ড থেকেই পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যে এগিয়ে ছিল বিজেপি। সময় যত এগোচ্ছে ততই গেরুয়া ঝড়ের দাপট বাড়ছে দেশে। উত্তরপ্রদেশে ২৬০-টির বেশি আসনে এগিয়ে বিজেপি। ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি এগিয়ে ৪৫টি আসনে। কংগ্রেস ২২টি আসনে এগিয়ে রয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও কংগ্রেসের হরিশ রাওয়াত নিজেদের কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। উত্তরাখণ্ডে ম্যাজিক ফিগার ৩৬। 

এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বে আমরা উত্তরাখণ্ডের জনগণকে কল্যাণমূলক নীতি দিয়েছি এবং প্রত্যাশিত ফলাফল পেয়েছি।" 

 

ভোটগণনা হচ্ছে পাঞ্জাব, গোয়া এবং মণিপুরেও। এর মধ্যে গোয়ায় এই প্রথমবার ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল খাতা খুলতে না পারলেও, তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এগিয়ে ৪টি আসনে। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। এর মধ্যে কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপি এগিয়ে ১৮টি আসনে।  কংগ্রেস ১১ ও আপ ২টি আসনে এগিয়ে। গোয়ায় ম্যাজিক ফিগার ২১। পানাজি আসনে ৮০০ ভোটে পরাজিত উৎপল পর্রীকর। বিজেপি টিকিট না দেওয়ায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল এবার নির্দল হয়ে লড়েন। 


অন্যদিকে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ১২০-টির বেশি আসনে এগিয়ে। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ২০২। গণধর্ষণকাণ্ডে উত্তপ্ত হাথরস ও কৃষক মৃত্যুতে উত্তপ্ত লখিমপুর খেরিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস ৬ ও বহুজন সমাজ পার্টি ৬টি আসনে এগিয়ে। গোরক্ষপুর সদর আসনে যোগী আদিত্যনাথ ও কারহাল আসনে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। পশ্চিম উত্তরপ্রদেশের আগরা বাদে সবকটি আসনেই ভাল লড়াই করছে সমাজবাদী পার্টি। 

পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। সেখানে আম আদমি পার্টির জয়জয়কার। আপ একাই পেয়েছে ৯০টি আসন। ম্যাজিক ফিগার ৫৯। কংগ্রেস ১৫, শিরোমণি অকালি দল ৮, বিজেপি ৩টি আসনে এগিয়ে রয়েছে। চমকৌর সাহিব ও ভাদৌর এই দুটি কেন্দ্রেই পিছিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, অমৃতসর পূর্ব কেন্দ্রে পিছিয়ে নভজ্যোৎ সিং সিধু। প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পিছিয়ে পাটিয়ালা কেন্দ্রে। 

৬০ আসনের মণিপুর বিধানসভায় লড়াই মূলত কংগ্রেস ও বিজেপির। বিজেপি ২৫ ও কংগ্রেস ১১, এনটিপি ১১ ও এনপিএফ ৬ ও নির্দলরা ৭টি আসনে এগিয়ে। মণিপুরে ম্যাজিক ফিগার ৩১। 

সেরা শিরোনাম

Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget