এক্সপ্লোর

Bhawanipur By-election 2021 Result: ভবানীপুর সহ তিন কেন্দ্রে চলছে গণনা, শুনশান হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়

Bhawanipur Assembly, WB By-election 2021 Result: দেখা নেই নেতা-কর্মীদের

কলকাতা: বেলা গড়ালেও হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয় ফাঁকা। দেখা নেই নেতা-কর্মীদের। শুনশান বিজেপি কার্যালয়। এদিন সকালে কার্যালয়ের মূল দরজা খুলে দেওয়া হয়। কিন্তু বেলা বাড়লেও কাউকে দেখা যায়নি। কলকাতা, মাঝারি স্তর বা বড় কোনও নেতা কাউকেই দেখা যায়নি। 

উল্লেখ্য, একুশের মহারণের আগে জোরকদমে প্রস্তুতি নিয়েছিল বিজেপি। বিধানসভা নির্বাচনের ফলে দেখা গিয়েছে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল। এবারের ভোট বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। না জিততে পারলেও অন্তত তৃণমূলের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ গড়ে তুলতে পারবে, এমনটাই আশা ছিল। নির্বাচনের প্রচারের শেষ দিন একাধিক বিজেপি নেতা বিভিন্ন জায়গায় প্রচার করেছেন। সেই তালিকায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদাররা। 

এদিকে গণনার প্রথম ধাপ থেকেই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভবনীপুরে ৩৩ হাজার ৯৮২ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বাকি ২ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুরে ২২ হাজার ৪৫৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ৫ হাজার ১৩১ ভোটে এগিয়ে।

হাইভোল্টেড ভবানীপুর কেন্দ্র সহ মুর্শিদাবাদের দুই  বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে শুরু হয়েছে ভোট গণনা। রবিবাসরীয় সকালে চড়ছে উত্তেজনার পারদ।মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে ভোট গণনা শুরু হয়েছে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয়েছে ত্রিমুখী। সামশেরগঞ্জে লড়াই চতুর্মুখী।

শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা চলছে। ২১ রাউন্ড গণনা হবে। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭.০৯ শতাংশ। সকাল সকাল গণনাকেন্দ্রে পৌঁছে যান বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। গণনা কেন্দ্রের বাইরে থাকা দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে, পরিস্থিতি খতিয়ে দেখে ফিরে যান ফিরহাদ হাকিম। গণনা কেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের বাইরে জারি রয়েছে ১৪৪ ধারা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget