এক্সপ্লোর

WB Election 2021: সপ্তম দফায় ৩৪ আসনে ভোট-২০১৯ লোকসভা ফলের নিরিখে কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে

২০১৯ এর লোকসভা নির্বাচনে নাটকীয় পটপরিবর্তন ঘটে।  লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, ১৬ টি বিধানসভা আসনে এগিয়ে যায় বিজেপি। চার আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩৭ শতাংশ। তৃণমূলের ৩৯ শতাংশ।

কলকাতা: সপ্তম দফার নির্বাচনে আগামীকাল পাঁচ জেলার ৩৪ আসনে ভোট। এরমধ্যে রয়েছে কলকাতার ভবানীপুর, বালিগঞ্জের মতো নজরকাড়া কেন্দ্রে। এই দফায় ৩৬ আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে দুই প্রার্থীর মৃত্যুর পর ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। 


যে আসনগুলিতে ভোট হচ্ছে (সামসেরগঞ্জ ও সুতি সহ), সেগুলিতে ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল খুব একটা ভাল ফল করতে পারেনি। তারা পেয়েছিল ৩৭ শতাংশ ভোট। অন্যদিকে, বাম-কংগ্রেস জোট ৪৪ শতাংশ ভোট পেয়েছিল। বাম-কংগ্রেস জোট জিতেছিল ২২ আসনে। অন্যদিকে, তৃণমূল জিতেছিল ১৪ আসনে। বিজেপি কোনও আসন পায়নি।


তবে ২০১৯ এর লোকসভা নির্বাচনে নাটকীয় পটপরিবর্তন ঘটে।  লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, ১৬ টি বিধানসভা আসনে এগিয়ে যায় বিজেপি। চার আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩৭ শতাংশ। তৃণমূলের ৩৯ শতাংশ। শক্তঘাঁটি বলে পরিচিত মালদা ও মুর্শিদাবাদে মোটেই ভালো ফল করতে পারেনি কংগ্রেস। 


দেখে নেওয়া যাক, ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, কোন আসনে কে এগিয়ে কে পিছিয়ে-


কলকাতা- ৪ আসনে ভোট
কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ


কলকাতা দক্ষিণ লোকসভা আসনে ২০১৯ এর ভোটের ফল অনুসারে-
কলকাতা বন্দরে ৮২,১০২ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পেয়েছিল ৪৫,৮৬৩ ভোট। সিপিএম পায় ৩,৯৭৬ ভোট।


ভবানীপুরে ৬১,১৩৭ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পায় ৫৭,৯৬৯ ভোট। সিপিএম পেয়েছিল ৮,৭০০ ভোট।কংগ্রেস পেয়েছিল ৪,৬৬২ ভোট। 


রাসবিহারীতে ৫৭,৯৭৬ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পায় ৫২,৫৫ ভোট। সিপিএম ১৬,৩৬৪ ও কংগ্রেস ৪,৩৯২ ভোট পেয়েছিল। 


বালিগঞ্জে ৯৭,৩০২ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পায় ৪২,৮৫০ ভোট। সিপিএম ৮,৫১৮ ও কংগ্রেস ৮,৫৯১ ভোট পেয়েছিল। 

 

দক্ষিণ দিনাজপুর- ৬ আসনে ভোট
এই আসনগুলি হল-কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর


২০১৯ এ বালুরঘাট লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী-


কুশমুণ্ডি আসনে সামান্য ব্যবধানে এগিয়ে তৃণমূল। তাদের প্রাপ্ত ভোট ৭৭,৬৪৮। বিজেপি পেয়েছিল ৭৬,৯০৮ ভোট। বাম দলের প্রাপ্ত ভোট ছিল ৮,১৬৩। কংগ্রেস পেয়েছিল ৪,৪২২ ভোট। 


কুমারগঞ্জে ৮১,৫১৮ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পায় ৬২,৭৫৯ ভোট। বাম ৯,৫১৭ ও কংগ্রেস ৩,৬৬৬ ভোট পেয়েছিল। 


বালুরঘাটে ৮১,২৯৩ ভোট পেয়ে এগিয়েছিল বিজেপি। তৃণমূল পায় ৪২,২২৭ ভোট। বাম ১৪,৮১৬ ও কংগ্রেস ৩,১৪৫ ভোট পেয়েছিল।


তপনে ৮৯,৭৩৭ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পায় ৬৬,৪৮৩ ভোট। বাম ১২,৪৮৫ ও কংগ্রেস ৩,৭৫২ ভোট পেয়েছিল।

 
গঙ্গারামপুরে ৯২,১৩৮ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পেয়েছিল ৭০,০৫৩ ভোট। বাম ৮,৮০২ ও কংগ্রেস ৩,৫২১ ভোট পেয়েছিল। 


হরিরামপুরে ৭৯,৯৭৮ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পায় ৭৫,০১৩ ভোট। বাম ৯,৬১২ ও কংগ্রেস ৪,৩৬১ ভোট পেয়েছিল। 


 
মালদা- ৬ আসনে ভোট
হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া

২০১৯-এ মালদা লোকসভা আসনের নির্বাচনের ফল অনুযায়ী-


হবিবপুরে ১,০৭,৬৩০ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পায় ৫৩,৭৯৪ ভোট। কংগ্রেস ১১,৩৯৯, সিপিএম ৮,৪৭৩ ভোট পেয়েছিল।


গাজোলে ১,০৮,৩৫১ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পায় ৬৭,১৮০ ভোট। সিপিএম ৫,৯৩৬ ও কংগ্রেস ১৮,৫৫০ ভোট পায়।


চাঁচলে ৬৪,৩৩৮ ভোট পেয়ে এগিয়ে কংগ্রেস। তৃণমূল পায় ৫৫,১৪৪ ভোট। বিজেপি ৪৮,৯৮৭ ভোট পেয়েছিল। সিপিএম পায় ১২,১৪৪ ভোট। 


হরিশ্চন্দ্রপুরে ৬৩,১১৭ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। কংগ্রেস পায় ৬০,৬০৫ ভোট। বিজেপি পেয়েছিল ৪৭,৪৯০ ভোট। সিপিএম পেয়েছিল ৭,৫০০ ভোট। 


মালতিপুর ৬৪,৪৩৮ ভোট পেয়ে এগিয়ে কংগ্রেস। তৃণমূল পেয়েছিল ৫৮,৭৯৪ ভোট। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩৫,৪৮৮। সিপিএম পায় ৪,৭১৬ ভোট।


রতুয়ায় ৭৬,০০৮ পেয়ে এগিয়ে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস পেয়েছিল ৫৭,৯১৩ ভোট। বিজেপি পায় ৫৫,০২৭ ভোট। সিপিএম পায় ৭,২২২ ভোট।

 

 
মুর্শিদাবাদ- ৯ আসনে ভোট
ফরাক্কা,  সুতি,  রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম


২০১৯-এ মালদা দক্ষিণ লোকসভা আসনের ফল অনুসারে-


ফারাক্কায় ৭৬,১০৭ ভোট পেয়ে এগিয়ে কংগ্রেস। বিজেপি পেয়েছিল ৪৬,৮৮৬ ভোট। তৃণমূল পায় ৪৪,৫২৮ ভোট।

 

২০১৯-এ জঙ্গিপুর লোকসভা আসনের ফল অনুসারে-


সুতিতে ৯৪,৯১১ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পায় ৫০,৯৫৭ ভোট। কংগ্রেস পেয়েছিল ২৯,২৯০ ভোট। সিপিএম  ১০,২০৯ ভোট পেয়েছিল। 


 রঘুনাথগঞ্জে ৯৩,১৫৬ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পেয়েছিল ২৮,৭২৭ ভোট। কংগ্রেস পায় ৩০,৫৯৮ ভোট। সিপিএম পেয়েছিল ১৪,৯৬৪ ভোট।

 

 সাগরদিঘিতে ৭৫,৩৭৪ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পেয়েছিল ৪১,৯৬৭ ভোট। কংগ্রেস ৪০,৬২৬ ও সিপিএম ১২,২৯১ ভোট পেয়েছিল।

 

 লালগোলায় ৬৫,১২৮ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। কংগ্রেস পেয়েছিল ৪৬,৫৮৮ ভোট। বিজেপি ২৮,১৭২ ও সিপিএম ২৪,৭৫৭ ভোট পেয়েছিল। 


নবগ্রামে ৭৬,৫৭৪ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। বিজেপি ৫১,৭৫৭ ভোট পেয়েছিল। কংগ্রেস ৪৮,০৮৯ ও সিপিএম ১৩,৩৮৮ ভোট পেয়েছিল।

 

মুর্শিদাবাদ লোকসভা আসনের ফল অনুসারে-


রানিনগরে ৯৪,৪৫৫ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। কংগ্রেস পেয়েছিল ৫৪,৯৯৩ ভোট। বিজেপি ১৭,৪৩৫ ও সিপিএম ৩৩,৭২৫ ভোট পেয়েছিল।


মুর্শিদাবাদে ৮০,৯৬৬ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পেয়েছিল ৭৭,৫৬৭ ভোট। কংগ্রেস ৩৯,২৯৭ ও সিপিএম ১২,৮১৪ ভোট পেয়েছিল।


 
পশ্চিম বর্ধমান-৯ আসনে ভোট
পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি

আসানসোল লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী-


পাণ্ডেবশ্বরে ৭০,২৯৬ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পায় ৬৪,২৭৫ ভোট। সিপিএম ১১,৫৮৩ ভোট পেয়েছিল।


রানিগঞ্জে ৯২,৮৮২ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পায় ৬১,১৭২ ভোট। সিপিএম পেয়েছিল ১৮,৪৩৬ ভোট।


জামুড়িয়ায় ৭৬,০৫১ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পায় ৫৭,৯৯৯ ভোট। সিপিএম পেয়েছিল ১৫,৫৪৯ ভোট।


আসানসোল উত্তরে ৯৮,০২০ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূলের প্রাপ্ত ভোট ৭৭,৭০৬। সিপিএম পায় ৯,৮৪৩।


আসানসোল দক্ষিণে ১,১১,০২১ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পায় ৫৭,২০১ ভোট। সিপিএম পেয়েছিল ১৪,৩৯৪ ভোট।


কুলটিতে ১,০৫,১৭৬ ভোট পেয়ে এগিয়ে বিজেপি।তৃণমূলের প্রাপ্ত ভোট ৫৫,৮২৫। সিপিএম পায় ৫,৯৮৭ ভোট।


বারাবনীতে ৭৯,২৮১ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পেয়েছিল ৬১,৪০৬। সিপিএম পায় ১১,৭৬১ ভোট।


বর্ধমান-দুর্গাপুর আসনে লোকসভা ভোটের ফল অনুসারে-


দুর্গাপুর পূর্বে ৯০,৪৫৫ ভোট পেয়ে এগিয়ে বিজেপি।তৃণমূল পেয়েছিল ৬৩,৮৬৪ ভোট। সিপিএমের প্রাপ্ত ভোট ২৮,২৯৭।


দুর্গাপুর পশ্চিমে ১,০৯,১৫৭ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূলের প্রাপ্ত ভোট ৫৯,৬৪২। সিপিএম পেয়েছিল ২২,০১১ ভোট।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget