এক্সপ্লোর

WB Election 2021:ডায়মন্ডহারবারে প্রচারের সময় হামলার অভিযোগ, আহত বিজেপি প্রার্থী দীপক হালদার , ভর্তি হাসপাতালে

এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি। 

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই দক্ষিণ ২৪ পরগনায় ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের ওপর হামলা। আজ সকালে তিনি  নিজের কেন্দ্র হরিদেবপুরে প্রচারে গিয়েছিলেন।  বিজেপির অভিযোগ, সে সময় আচমকাই বাঁশ, লাঠি, ধারাল অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী চড়াও হয়। মারধর করা হয় প্রার্থী ও দলীয় কর্মীদের।  ঘটনায় বিজেপির প্রার্থী সহ ১০ জন আহত হয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা।  

বিজেপি হামলার ঘটনায় ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে।  যদিও তৃণমূলের দাবি, ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয়, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা ঘটেছে।এই বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার বলেছেন, এই ঘটনায় তাঁদের কোনও হাত নেই। তাঁরা প্রচারে ব্যস্ত। তিনি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছেন। 

ফেব্রুয়ারিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, ডায়মন্ডহারবারে বিধায়ক দীপক হালদার।বিধানসভা ভোটে তাঁকেই ডায়মন্ডহারবারে প্রার্থী করে বিজেপি। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের কয়েক ঘণ্টা আগে, প্রচারে বেরিয়ে মার খেলেন সেই দীপক হালদার। 

এদিন সকালে হরিদেবপুরে প্রচারে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির মিছিলে চড়াও হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীকেও বেধড়ক মারধর করা হয়। ডায়মন্ডহারবারের বিজেপি নেতা আকাশ সরকার বলেন, ‘‘অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর, কয়েকজনের মৃত্যুও হতে পারত, কোনওরকমে বেঁচে ফিরেছি ৷’’

দলীয় প্রার্থীকে মারধরের অভিযোগে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির কর্মীরা। অবরোধ তুলতে গেলে ডায়মন্ডহারবার থানার আইসিকে ধাক্কা মারেন বিক্ষোভকারীরা... ৷ লাঠি চালিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। আটক করা হয় দুই বিজেপি কর্মীকে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, এসপি দেখা পর্যন্ত করেননি, প্রার্থীর নিরাপত্তা না থাকলে জনসম্পর্ক করবে কীভাবে? তৃণমূলও হতাশা থেকে এধরনের কাজ করছে ৷’’

গত ডিসেম্বরে ডায়মন্ডহারবারে সভা করতে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। এবার ভোটের মুখে প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী। যা নিয়ে এখন উত্তপ্ত এলাকা।

 

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget