এক্সপ্লোর

WB Election 2021: আত্মরক্ষার প্রয়োজনে গুলি চালানোর ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীর, কড়া বার্তা কমিশনের

দ্বিতীয় দফায় ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

রুমা পাল, কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা বরদাস্ত নয়। আত্মরক্ষার্থে প্রয়োজনে গুলিও চালাতে পারে বাহিনী। সূত্রের খবর, দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন। এদিকে দ্বিতীয় দফার ভোটে মোতায়েন থাকবে ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

দ্বিতীয় দফায় ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। প্রথম দফা ভোটের আগের দিন অর্থাত্‍ ২৬ মার্চ রাতে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের আড়গোয়াল গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত হন পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী। বোমার আঘাতে গুরুতর জখম হন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানও।সূত্রের খবর, সেই ঘটনার পরই নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে।

ভবিষ্যতে যদি কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হয়, তাহলে আত্মরক্ষার স্বার্থে যা ব্যবস্থা নেওয়ার বাহিনী নেবে। প্রয়োজনে গুলিও চালাতে পারে বাহিনী। সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনওভাবেই কোনও ধরনের ঝামেলা-অশান্তি সহ্য করা হবে না। কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হলে বাহিনীও চুপ করে বসে থাকবে না। অন্যদিকে নির্বাচন নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার দ্বিতীয় দফা ভোটে ৪ জেলার ৩০টি আসনে ভোটগ্রহণের জন্য ৬৫১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।

এরমধ্যে পশ্চিম মেদিনীপুরে ২১০ কোম্পানি।পূর্ব মেদিনীপুরে ১৯৯ কোম্পানি। বাঁকুড়ায় ১৭০ কোম্পানি। দক্ষিণ ২৪ পরগনায় ৭২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে নজরকাড়া কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। এখান থেকেই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়ও। এই হাইপ্রোফাইল কেন্দ্রের ৩৪১ টি বুথের নিরাপত্তায় থাকছে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অশান্তি এড়াতে এখানে আরও সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে।নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সমন্বয় আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget