এক্সপ্লোর

WB Election 2021:''লজ্জা করে না, আপনি আমার ফোনে আড়ি পাতছেন'',মোদিকে পাল্টা মমতার 

বর্ধমানের কাটোয়ায় যার উত্তর দেন তৃণমূল নেত্রী।তিনি বলেন, ''আপনি আমার ফোন ইন্টারসেপ্ট করেছেন ,আপনার লজ্জা করে না। আপনি আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন। তারপর মানুষকে মুখ দেখাবেন। আপনার লজ্জা করে না একজন চিফ মিনিস্টারের ফোন ইন্টারসেপ্ট করতে।''

কাটোয়া:  আসানসোলের সভা থেকে মুখ্যমন্ত্রীর অডিও টেপ নিয়ে মমতাকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার যার পাল্টা দিলেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, ''আপনি আমার ফোন ইন্টারসেপ্ট করেছেন। প্রধানমন্ত্রী, আপনার লজ্জা করে না ?''

অডিওটেপ নিয়ে মোদিকে নিশানা

এদিন আসানসোলের নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী বলেন, ''মৃত্যু নিয়েও রাজনীতি করছেন উনি। কত নীচে নামতে পারেন দিদি।'' পূর্ব বর্ধমানের কাটোয়ায় যার উত্তর দেন তৃণমূল নেত্রী।তিনি বলেন, ''আপনি আমার ফোন ইন্টারসেপ্ট করেছেন ,আপনার লজ্জা করে না। আপনি আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন। তারপর মানুষকে মুখ দেখাবেন। আপনার লজ্জা করে না একজন চিফ মিনিস্টারের ফোন ইন্টারসেপ্ট করতে।''

এ প্রসঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ স্মরণ করান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''ইন্টারসেপ্ট নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। আমি অলরেডি সিআইডি তদন্ত করতে দিয়েছি। কে বা কারা এই টেপ করিয়েছে, তার তদ্ন্ত হবে। কতগুলো বাচ্চাকে গুলি করে মেরে দিয়েছে। আমি বলেছি, ডেডবডিগুলো রেখে দাও। আমি পরের দিন যাব। কোচবিহারে তো ভোট চলছিল। বহিরাগত হিসাবে আমি সেখানে কীভাবে যাব? ভোটের দিন আমি কী রে যাব। মিথ্যে কথার কাটাকুটি খেলছে মোদি-অমিত শাহ। প্রতিবার নির্বাচনের দিন রাজ্যে এসে মিথ্যে কথা বলে যাচ্ছে।''

'আর কত নীচে নামবেন ?'

শনিবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচনে আাসানসোলে যান প্রধানমন্ত্রী। সভামঞ্চ থেকেই তৃণমূল নেত্রীকে নিশানা করেন তিনি। মোদি বলেন, ''কোচবিহারে যা হয়েছে, তা নিয়ে একটা অডিও টেপ বাইরে এসেছে। পাঁচ জনের দুঃখজনক মৃত্যুর পরও এই ঘটনা নিয়ে দিদি রাজনীতি করছেন। ওই অডিও টেপ থেকেই তা প্রকাশ্যে চলে এসেছে। এই টেপে কোচবিহারের তৃণমূল নেতাকে মুখ্যমন্ত্রী বলছেন, মৃতদেহগুলি নিয়ে মিছিল করো। দিদি ভোটব্যাঙ্কের জন্য কতটা নীচে নামতে পারেন, এই টেপ তার উদাহরণ। এই টেপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মৃতদের নিয়েও নিজের রাজনীতির লাভ খুঁজে বেড়াচ্ছেন দিদি। তবে এটা নতুন ঘটনা নয়। রাজ্যে মৃতদেহ নিয়ে রাজনীতি দিদির পুরোনো অভ্যেস। এ বিষয়ে প্রতিবাদ করলেই তাদের পিষে দেওয়া হয়েছে।''

ভ্যাক্সিন না দিয়ে মিথ্যে বলছে

এদিন পূর্ব বর্ধমানের কাটোয়ায় মুখ্যমন্ত্রী বলেন,'' গত ৬মাস রাজ্যে কোনও করোনা হয়নি। একটা সময় পেয়েছিল কেন্দ্রীয় সরকার।সবাইকে ভ্যাক্সিন না দিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কোনও বড় ভাইরাস এলে কমপক্ষে দু-বছর থাকে। গত বছর এসেছিল এ বছরও চলছে।এই সময়টাকে কাজে লাগাতে পারেনি কেন্দ্রীয় সরকার।''  

কোর্ট নিয়ে মোদির অভিযোগের জবাব

বিজেপির অভিযোগ, রাজ্যে তৃণমূলের শাসনে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে যার উত্তর দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, '' উনি এসে বলছেন, বাংলায় নাকি ফাস্টট্র্যাক কোর্ট নেই? ওনার জানা উচিত, রাজ্যে ৮৮টা ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। এর মধ্যে ৪৫টা মহিলা কোর্ট আছে। আমি তিন দিনের মধ্যে বালুরঘাটের রেপ কেসের শুনানি করিয়েছিলাম।''

ডাবল ইঞ্জিন সরকার নিয়ে কটাক্ষ

এদিন কাটোয়ার সভায় বিজেপির সোনার বাংলা নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, '' সোনার বাংলা গড়ার কথা বলছে। সাত বছরে কেন্দ্রে কী হয়েছে ? রেল থেকে সেল সব বিক্রি করে দিচ্ছি। কৃষকদের পণ্য কয়েকজন মুনাফাখোরের কাছে বেঁচে দিতে আইন করেছে।আমরা কৃষকদের থেকে ৪৫ লক্ষ মেট্রিক টন ধান কিনি। কেন্দ্রীয় সরকার অল্পকিছু ধান কেনে। এখানে কৃষকদের মৃত্যু হলেই ২লক্ষ টাকা।রয়েছে কৃষকবন্ধুর সুবিধা।''

 

 

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget