এক্সপ্লোর

WB Election 2021 Voting: ভোটের আগে শালবনিতে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ দিলীপের

বাগমারি এলাকায় জঙ্গল থেকে উদ্ধার হল ওই বিজেপি কর্মী ঝুলন্ত দেহ। মৃতের নাম লালমোহন সরেন। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই পতাকা ছেঁড়া, দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ ঘিরে এলাকা অশান্ত ছিল। প্রতিবাদ করেন বিজেপি কর্মী লালমোহন সরেন। মৃত্যুর সঙ্গে সেই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়।

কলকাতা: ভোটের আগের দিন শালবনিতে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। আগামীকাল রাজ্য বিধানসভার নির্বাচনের প্রথম দফায় ৫০ আসনে ভোট গ্রহণ করা হবে। এগুলির মধ্যে রয়েছে শালবনিও। এর একদিন আগে  বাগমারি এলাকায় জঙ্গল থেকে উদ্ধার হল ওই বিজেপি কর্মী ঝুলন্ত দেহ। মৃতের নাম লালমোহন সরেন। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই পতাকা ছেঁড়া, দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ ঘিরে এলাকা অশান্ত ছিল। প্রতিবাদ করেন বিজেপি কর্মী লালমোহন সরেন। মৃত্যুর সঙ্গে সেই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। আগামীকাল প্রথম দফা নির্বাচনে শালবনি বিধানসভায় ভোট। তার আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ,খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এর আগে কোচবিহারের দিনহাটায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভোটের আগে এই ঘটনা ঘিরেও রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের সিবিআই তদন্ত চেয়েছে গেরুয়া শিবির।

দিনহাটার বিজেপির শহর মণ্ডল সভাপতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানউতোর চলছে।তৃণমূলের বিরুদ্ধে তোলা খুনের অভিযোগে অনড় বিজেপি আবারও দাবি তুলল সিবিআই তদন্তের। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় গোটা ঘটনায় ফের দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে টার্গেট করেছেন । রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘সিবিআই তদন্ত চাই, উদয়ন গুহকে ষড়যন্ত্রকারী, পরিকল্পিত ভাবে খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে ৷’’

দিনহাটার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ বলেন, ‘‘কৈলাস তোতাপাখি, ওকে যা শিখিয়ে দেওয়া হয় তাই বলে, আমিও চাই সিবিআই হোক, আসল সত্য উদ্ঘাটন হোক, সুইসাইড নোটে পরিষ্কার সব লেখা আছে ৷’’

বুধবার সকালে দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় বছর বাহান্নর অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভোটের মুখে বিজেপি নেতার দেহ উদ্ধারের ঘটনায় ধুন্ধুমার বেধে যায় দিনহাটায়। বোমাবাজি...আগুন...পুলিশকে লক্ষ্য করে ইট...বিজেপির বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তৃণমূলের মদতে খুন করা হয়েছে এই অভিযোগে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর অফিসও ভাঙচুর করা হয়। বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবারও থমথমে ছিল দিনহাটা।  মৃতের বাড়িতে যান কৈলাস বিজয়বর্গীয়, দীনেশ ত্রিবেদী ও দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। পুলিশের বিরুদ্ধেও ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তোলে বিজেপি।

রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘পুলিশ সুপারের নার্কো টেস্টের দাবি করছি ৷’’

এদিকে, অমিত সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ট্যুইট করে লেখেন, দেখরে খুলে ত্রিনয়ন, ঝুলছে তোর ওই উন্নয়ন। তবে বিজেপি নেতা যে আত্মহত্যা করেছেন তা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত নেতার কাছ থেকে উদ্ধার হওয়া চিরকুটে তিনজনের নাম ও ফোন নম্বর রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।এদিকে, বিজেপি নেতার মৃত্যুর ঘটনায়, বুধবার রাতেও উত্তেজনা ছড়ায় দিনহাটায়। মাতালহাটে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একে অপরের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।অন্যদিকে, দলীয় নেতার মৃত্যুর প্রতিবাদে কেষ্টপুরে ভিআইপি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখার বিজেপি।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget