এক্সপ্লোর

WB Election 2021: ভোটের আগে ফের আইপিএস, আইএএস পদে বদলি কমিশনের

এর আগেও, রাজ্যের আইএএস, আইপিএসদের বদলি করেছে কমিশন

কলকাতা:  ভোটের আগে ফের আইপিএস, আইএএস পদে বদলি করল নির্বাচন কমিশন। ঝাড়গ্রামের জেলাশাসক ও পুলিশ সুপারকে বদলি করল কমিশন। বদল করা হল কোচবিহারের পুলিশ সুপারকে পদেও। এছাড়া, কলকাতা পুলিশের ডিসি সাউথ ও এডিজি পশ্চিমাঞ্চলকে বদলি করেছে কমিশন। পাশাপাশি, ডায়মন্ডহারবারের এসপিকেও বদলি নির্বাচন কমিশনের। 

এর আগে, কমিশনের নির্দেশে রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে পাঠানো হয় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম লিমিটেড বা WBSEDCL-এর নিরাপত্তা ও নজরদারি সংক্রান্ত পরামর্শদাতা পদে। 

বীরেন্দ্রকে যে পদে পাঠানো হল, এতদিন সেই পদে অতিরিক্ত দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার অজয় রানাডে।সহ একাধিক আইপিএস ও আইএএসকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। 

রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে থাকা বীরেন্দ্রর বিরুদ্ধে একাধিকবার পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছিল বিরোধীরা। সূত্রের দাবি, সম্প্রতি রাজ্যে এসে  বিভিন্ন পুলিশ অফিসারদের বিরুদ্ধে কী অভিযোগ জমা পড়েছে, সেই রিপোর্ট খতিয়ে দেখেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। 

এরপরই নজিরবিহীনভাবে  ডিজি পদে রদবদল করে জাতীয় নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নতুন ডিজি করা হয় নীরজনয়ন পাণ্ডেকে। 

আর নির্বাচন কমিশনের কোপে পড়ে, বীরেন্দ্র এমন জায়গায় বদলি হলেন, যেখানে নির্বাচনী কার্যকলাপের সঙ্গে কোনওরকম সম্পর্ক নেই। ১৯৮৫ ব্যাচের IPS অফিসার বীরেন্দ্রর জায়গায় আসা নীরজনয়ন ১৯৮৭ ব্যাচের IPS অফিসার। 

তিনি প্রায় ৮ বছর সিবিআইতে কর্মরত ছিলেন। এরাজ্যে সিআইডি এবং রাজ্য পুলিশের বিভিন্ন পদেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি। এদিকে, DGP-র আগে ADG আইনশৃঙ্খলা পদেও রদবদল করেছিল নির্বাচন কমিশন। 

এডিজি আইনশৃঙ্খলা তথা বিধানসভা ভোটের নোডাল অফিসার জাভেদ শামিমকে পাঠানো হয় ডিজি দমকল পদে। তাঁর জায়গায় এডিজি আইনশৃঙ্খলা করা হয় জগমোহনকে।

গত ফেব্রুয়ারিতে কমিশনের নির্দেশের আগেই কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দেয় রাজ্য প্রশাসন। অনুজ শর্মার জায়গায় নতুন সিপি করা হয় সৌমেন মিত্রকে। এডিজি-সিআইডি হয় অনুজ শর্মাকে। 

নির্বাচন স্বচ্ছ ও অবাধ করতে রাজ্য প্রশাসনের পূর্ণ সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget