এক্সপ্লোর

Jaya Bachchan Press Conference: মমতা মুখ্যমন্ত্রী হলে আরও উন্নতি হবে : জয়া বচ্চন

একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন মমতা। তাঁর লড়াইকে সম্মান করি।  এখানে অভিনয় করতে আসিনি। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বললেন জয়া বচ্চন। তৃণমূল কংগ্রেসের হয়ে এ রাজ্যে প্রচারে এসেছেন সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন।

কলকাতা: একনায়কতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্র রক্ষার তাগিদে একা লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লড়াইকে সম্মান করি। এখানে অভিনয় করতে আসিনি। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বললেন জয়া বচ্চন। তৃণমূল কংগ্রেসের হয়ে এ রাজ্যে প্রচারে এসেছেন সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন। জয়া বচ্চন বলেছেন,‘মমতা ফের ক্ষমতায় এলে বাংলার আরও আরও বেশি উন্নতি হবে। কারণ দিদি যেটা করতে চান, সেই কাজটা উনি সম্পূর্ণ করবেনই।'

একধাপ এগিয়ে জয়া বচ্চন আরও বলেন, ‘মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদেরকে বলব লজ্জা লজ্জা।' আগাগোড়া আক্রমণাত্মক মেজাজ দেখিয়ে জয়া জোড়েন, 'আমাকে আমার অনেক বন্ধু বললেন, এই বলবেন, ওই বলবেন। আমি সাফ গলায় বলতে চাই আমার ধর্ম আমার থেকে হাইজ্যাক করবেন না। আমার গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার হাইজ্যাক করবেন না। এখানে আমি আসলে আমরা সবাই, আর ঠিক সেই কারণেই এখানে এসেছি। কঠোর পরিস্থিতির মাঝেও অবিচল চিত্তে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সবার গণতান্ত্রিক অধিকারের জন্য লড়ছেন। বাংলা দেশ ও বিশ্বের অনেক আগে যাবতীয় বিষয় নিয়ে ভাবে।'

নারী নিরাপত্তা প্রসঙ্গেও তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশংসা করে জয়া জোড়েন, 'দেশের মধ্যে মহিলাদের জন্য সবথেকে নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ। এটা নিয়ে বেশি কিছু বলার নেই।' সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে ধন্যবাদ জানিয়ে জয়া বচ্চন বলেন, 'আমাদের পার্টির নেতা অখিলেশজি আমাকে জানালেন মমতাজিকে আমরা সমর্থন করছি, আমাদের পক্ষ থেকে আপনি গিয়ে সেই বার্তা জানাবেন। গণতন্ত্র রক্ষার জন্য একা একজন মহিলা লড়ছেন, সেই মমতাজির পাশে এসে দাঁড়ানোর দায়িত্ব পেয়ে আমার খুব ভালো লেগেছে। গর্বিত বোধ করেছি এই দায়িত্ব পেয়ে। ওঁর মাথা, পা ভেঙে দেওয়া হয়েছে কিন্তু সিংহহৃদয় মহিলার হৃদয়, লড়াই করার ক্ষমতাও কেউ এক বিন্দু চিড় ধরাতে পারেনি।'

পরে বিকেলের দিকে টালিগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করেন জয়া বচ্চন।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget