এক্সপ্লোর

WB Election 2021: কৃষ্ণনগরে কৌশানীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান, এটা পরিকল্পনামাফিক বিক্ষোভ, দাবি তৃণমূল প্রার্থীর

বহিরাগতদের এনেছেন কেন? ' কৃষ্ণনগরে বৃহস্পতিবার কৌশানীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান । বুথে বুথে ঘুরছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। সেই সময় একটি বুথ পর্যবেক্ষণ করে তিনি বেরতেই একদল লোক তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান তোলে বলে অভিযোগ।

কৃষ্ণনগর: কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়কে ঘিরে 'জয় শ্রীরাম' স্লোগান, বিজেপি কর্মীদের বিক্ষোভ। বহিরাগতদের এনেছেন এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। পরিকল্পনামাফিক বিক্ষোভ, দাবি তৃণমূল প্রার্থীর।'

বহিরাগতদের এনেছেন কেন? ' কৃষ্ণনগরে কৌশানীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান । বুথে বুথে ঘুরছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। সেই সময় একটি বুথ পর্যবেক্ষণ করে তিনি বেরতেই একদল লোক তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান তোলে বলে অভিযোগ। সেই সঙ্গে বহিরাগতদের কেন এনেছেন, এই অভিযোগ করে এগিয়ে আসে স্থানীয় কিছু ব্যক্তি। 

কৃষ্ণনগর উত্তর আসনের তৃণমূলের প্রার্থী রুপোলি পর্দার পরিচিত মুখ কৌশানি মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী  মুকুল রায়। যিনি কুড়ি বছর পর আবার বিধানসভা ভোটে লড়ছেন। 

[

অন্যদিকে কালীনগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ।  কৌশানী মুখোপাধ্যায় বলেন, বাপী শীল বলে এক বিজেপি নেতা শ খানেক লোক নিয়ে তাদের ক্যাম্প অফিসে হামলা চালায়। তাঁর অভিযোগ, মূর্তির মত দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় বাহিনী । আটকানোর চেষ্টা করছে না বাহিনী। উল্টে তৃণমূলের কর্মীদেরই নাকি সরিয়ে দিচ্ছে তারা। অভিনেত্রী-প্রার্থীর দাবি, যারা ক্যাম্প অফিস ভাঙচুর করেছে তাদের কিছু করা হয়নি। 

বিজেপি কর্মীদের সঙ্গে কৌশানী মুখোপাধ্যায়ের  কথোপকথন-

বিজেপি কর্মী: এখানে বহিরাগত নিয়ে বুথ দখল করতে এসেছেন না কি আপনারা? কোথায় ওদের বাড়ি?

কৌশানী মুখোপাধ্যায়, তৃণমূল প্রার্থী, কৃষ্ণনগর উত্তর: কার বাড়ি?

বিজেপি কর্মী: আপনি একা আসুন? ওরা আসছে কেন? ওরা কারা? বাইরের থেকে ওরা এসেছে কেন? কী পরিচয়? আমাদের এলাকার নয়। 

কৌশানী মুখোপাধ্যায়, তৃণমূল প্রার্থী, কৃষ্ণনগর উত্তর: Press-কে আপনারা বহিরাগত বলছেন? 

বিজেপি কর্মী: হ্যাঁ বহিরাগত, এরা কারা? 

তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট: কী হয়েছে সমস্যা কী? আশ্বস্ত করছেন তো। আপনাদের প্রার্থীকে ডাকুন না।

বিজেপি কর্মী: আপনারা কী ভাবছেন? শান্তিপূর্ণভাবে ভোট করুন।

কৌশানী মুখোপাধ্যায়, তৃণমূল প্রার্থী, কৃষ্ণনগর উত্তর: আরে বাবা Press সব জায়গা allowed। না জেনে বলছেন কেন?

বিজেপি কর্মী: কিসের allowed? বহিরাগতরা allowed নয়।

তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট: তাহলে আপনারা অভিযোগ করুন।

বিজেপি কর্মী: সব বহিরাগত।

কৌশানী মুখোপাধ্যায়, তৃণমূল প্রার্থী, কৃষ্ণনগর উত্তর: জানেই না বকবক করে।

তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট: আপনাদের প্রার্থী মুকুল রায় আসুক না।

বিজেপি কর্মী: বহিরাগত আসবে কেন? প্রার্থী আসুক আপত্তি নেই।

বৃহস্পতিবার ষষ্ঠ দফায় ভোট গ্রহণ চলছে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে। এলাকার ভোটগ্রহণের পরিস্থিতি খতিয়ে দেখেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। এদিন সকালে বিভিন্ন বুথ ঘুরে দেখছেন তিনি। কৌশানী বলেন, ‘আমার জয় নিয়ে আমি আশাবাদী। জনসংযোগে আগেই মুকুল রায়কে হারিয়ে দিয়েছি। দিদিই মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমি একাই একশো। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে এসেছে। তাদের উপর ভরসা আছে।’

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড সুপারস্টার কাজল
Suvendu Adhikari: শ্যাম স্টিলের ভূমি পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যে আরও এক নতুন কারখানার শিল্পের ভিত্তিস্থাপন
Agnimitra Paul : 'আগের সরকার রেলওয়ে ব্রিজ করতে দেয়নি', বহরমপুরের দুর্ঘটনা প্রসঙ্গে পুরমন্ত্রী
Agnimitra Paul: 'বিভিন্ন জায়গায় ওভারব্রিজ করতে দেয়নি আগের সরকার', বহরমপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে বললেন অগ্নিমিত্রা পাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget