এক্সপ্লোর

West Bengal Election 2021: সভার আগেই নন্দীগ্রামজুড়ে ‘মমতা গো ব্যাক’ পোস্টার, মানুষ মমতার সঙ্গেই, বিজেপিকে দুষে দাবি তৃণমূলের

সভাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে বিরুলিয়া, আমদাবাদ-সহ বিভিন্ন এলাকা এরকমই পোস্টারে ছয়লাপ হয়ে যায়। বাড়ির দেওয়াল, বিদ্যুতের খুঁটি থেকে দোকান। বাদ যায়নি কিছুই। সব জায়গাতেই পোস্টার। আর এই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপিকে বিঁধে আক্রমণ করেছে তৃণমূল।

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে শেষ বার জনসভা করেছিলেন সেই ২০১৬ সালে। পাঁচ বছর পর, আরেকটা বিধানসভা ভোটের মুখে জমি আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে, সোমবার জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সেই সভার আগেই নন্দীগ্রামজুড়ে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায় গো ব্যাক পোস্টার! সভাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে বিরুলিয়া, আমদাবাদ-সহ বিভিন্ন এলাকা এরকমই পোস্টারে ছয়লাপ হয়ে যায়। বাড়ির দেওয়াল, বিদ্যুতের খুঁটি থেকে দোকান। বাদ যায়নি কিছুই। সব জায়গাতেই পোস্টার। আর এই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপিকে বিঁধে আক্রমণ করেছে তৃণমূল।পূর্ব মেদিনীপুরের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরি মমতার সভার আগে বিশৃঙ্খলা করার জন্য বিজেপি পরিকল্পনা করে এরকম পোস্টার লাগিয়েছে, এতে কোনও প্রভাব পড়বে না, নন্দীগ্রামের মানুষ মমতার সঙ্গেই আছে বলে জানিয়ে দেন। যদিও তৃণমূলের তোলা এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রলয় পালের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই, পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই মিথ্যে অভিযোগ করছে। এই নিয়ে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। মমতাকে নিশানা করে তিনি লিখেছেন, ২০০৭ সালে জমি আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাস্তবে তিনি তা পালন করেননি। প্রসঙ্গত, সিঙ্গুরের কৃষিজমি নিয়ে আন্দোলনের পাশাপাশি মমতা যে নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করে ২০১১-য় রাজ্যে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছেন, সেখানে গত ৯-১০ বছরে রাজনৈতিক চালচিত্র কিছুটা বদলে গিয়েছে। যে শুভেন্দু অধিকারী ও অধিকারী পরিবার দুই মেদিনীপুরে তৃণমূল তথ মমতার প্রধান শক্তি ছিল, তারা আজ শিবির বদলে অনেকটাই গেরুয়া দলের দিকে ঝুঁকে পড়েছে। শুভেন্দু বিদ্রোহ করে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁর পথে পা বাড়িয়েছেন ভাই সৌম্যেন্দু অধিকারী। কাঁথির সাংসদ, শুভেন্দুর বাবা শিশির অধিকারী, ওই পরিবারের আরেক ছেলে দিব্যেন্দু খাতায় কলমে তৃণমূলেই আছেন। কিন্তু দলের সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হয়েছে। আজ নন্দীগ্রামে মমতার সভায় আমন্ত্রিত ছিল না অধিকারী পরিবার। এই প্রেক্ষাপটেই আজ মমতা সেখানে সভা করে আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন, যা নিয়ে তুমুল শোরগোল পড়েছে রাজ্য-রাজনীতিতে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget