এক্সপ্লোর

WB Election 2021: সাহায্য চেয়ে বিজেপি নেতাকে ফোন মমতার! ভাইরাল অডিও ক্লিপ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

এরপর নিজের ক্ষোভ-অভিমানের কথা জানান বিজেপি নেতা।  প্রলয় পাল বলেন, 'দিদি আপনি যাই মনে করুন-এখন দল থেকে বেরিয়ে এসেছি..যখন যে দলের সঙ্গে রয়েছি, সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না। যখন যে দল করি, আমার পরিবার প্রাণ দিয়ে সেই দলটাই করি। ...আমাকে ক্ষমা করুন'।  এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

কলকাতা: তমলুকের বিজেপি নেতাকে ফোন করে ভোটে সাহায্য করার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিযোগ বিজেপির। কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে দাবি। শুভেন্দু অধিকারীর কাছে হারার আশঙ্কা থেকেই ফোন তৃণমূলনেত্রীর, সাংবাদিক বৈঠকে কটাক্ষ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের। 


উল্লেখ্য, নন্দীগ্রামে এবার প্রার্থী হয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর লড়াই একদা ঘনিষ্ঠ সহকর্মী অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।  নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াইয়ের আগে তমলুকের বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করে তৃণমূল নেত্রী সাহায্য চেয়েছেন বলে অভিযোগ।  প্রলয়ের সঙ্গে তৃণমূল নেত্রীর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলেও দাবি করা হচ্ছে। প্রলয় পূর্ব মেদিনীপুরের বিজেপির সহ সভাপতি। আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। এর আগে প্রলয়কে ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। 


বিজেপির সাংবাদিক বৈঠকে প্রকাশ করা   অডিও ক্লিপ অনুযায়ী ফোনে মমতাকে বলতে শোনা যায়, ' তুমি ইয়াং ছেলে। অনেক কাজ কর। এবার আমাদের একটু সাহায্য করে দাও। দেখবে কোনও অসুবিধা হবে না'। 


অডিও ক্লিপে বিজেপি নেতাকে বলতে শোনা যায়, 'আপনাকে দেখে আমাদের পরিবার রাজনীতি করেছে। আপনার আদর্শ মেনে রাজনীতি করেছি। ২০১১-র ভোটের ফল ঘোষণার  পর ব্রাহ্মণ ডেকে যজ্ঞ করে মিটিং মিছিল করেছিলাম। ..তবুও একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাইনি'। 


এরপর নিজের ক্ষোভ-অভিমানের কথা জানান বিজেপি নেতা।  প্রলয় পাল বলেন, 'দিদি আপনি যাই মনে করুন-এখন দল থেকে বেরিয়ে এসেছি..যখন যে দলের সঙ্গে রয়েছি, সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না। যখন যে দল করি, আমার পরিবার প্রাণ দিয়ে সেই দলটাই করি। ...আমাকে ক্ষমা করুন'। 


 এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 


বিজেপির এই অভিযোগ সম্পর্কে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, অডিও ক্লিপের সত্যতা যাচাই হয়নি। তিনি আরও বলেছেন, মমতার সৌজন্যকে দুর্বলতা ভাবার কোনও কারণ নেই। তিনি বলেছেন, কোনও নেতা যদি দুঃখ-অভিমানে দল থেকে দূরে সরে যান, তাঁকে  ফেরানোর চেষ্টা করায় অন্যায় কোথায়। 


কুণাল বলেছেন, যাঁরা বেইমানি করে দল ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের জন্য তৃণমূলের এক নীতি। আর যাঁরা দুঃখ-অভিমানে চলে গেছেন তাঁদের জন্য আলাদা নীতি। এক্ষেত্রে প্রলয় পাল তৃণমূল কর্মী ছিলেন। ২০১১-য় দল জেতায় যজ্ঞ করেছিলেন। তাঁকে ফেরানোর চেষ্টা করার ক্ষেত্রে ভুল কী আছে!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget