এক্সপ্লোর

WB Election 2021: মালদায় ৩ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মতুয়া সম্প্রদায়ের

ভোটের সময় সবার নজরে থাকে মতুয়া ভোট। এবারের হাইভোল্টেজ নির্বাচনেও তার ব্যতিক্রম নেই। গত শনিবার মতুয়া সমাজের সবচেয়ে বড় পীঠস্থান, হরিচাঁদ ঠাকুরের জন্মভিটেয় শ্রদ্ধার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী। ভোটের মুখে নবান্ন থেকে হেলেঞ্চায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

করুণাময় সিংহ, মালদা: বিজেপির অস্বস্তি বাড়িয়ে মালদায় তিনটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল মতুয়া সম্প্রদায়। প্রার্থী বাছাই নিয়ে উত্তরবঙ্গে বঞ্চিত মতুয়ারা। তাই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বলে দাবি সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের উত্তরবঙ্গের পর্যবেক্ষকের। মতুয়াদের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গেরুয়া শিবির মতুয়াদের ভুল বুঝিয়েছিল, পাল্টা দাবি তৃণমূলের।

ভোটের সময় সবার নজরে থাকে মতুয়া ভোট। এবারের হাইভোল্টেজ নির্বাচনেও তার ব্যতিক্রম নেই। গত শনিবার মতুয়া সমাজের সবচেয়ে বড় পীঠস্থান, হরিচাঁদ ঠাকুরের জন্মভিটেয় শ্রদ্ধার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী। ভোটের মুখে নবান্ন থেকে হেলেঞ্চায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া ঠাকুর বাড়ির সদস্য শান্তনু ঠাকুর এখন বিজেপি সাংসদ। বিধানসভা ভোটে এবার গাইঘাটা কেন্দ্র থেকে সাংসদ শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপির অস্বস্তি বাড়িয়ে মালদায় তিনটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল মতুয়া সম্প্রদায়।

মালদা, ইংরেজবাজার ও গাজোল বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছে তারা। সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের উত্তরবঙ্গের পর্যবেক্ষক রঞ্জিত সরকার জানান, ‘‘প্রার্থী বাছাই নিয়ে উত্তরবঙ্গে বঞ্চিত মতুয়ারা। বিজেপি মতুয়াদের প্রার্থী করেনি। জয়ের সম্ভাবনা না থাকলেও একুশের ভোটে তারা নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে ৷’’মালদার তিনটি আসনে প্রার্থী দেওয়া নিয়ে মতুয়াদের সিদ্ধান্তে গুরুত্ব দিতে নারাজ বিজেপির। মালদার বিজেপি সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ‘‘মতুয়ারা প্রার্থী দিলে খুব বেশি প্রভাব পড়বে না। বিজেপির ভোটব্যাঙ্ক ভাঙার চেষ্টা হচ্ছে। এর পেছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে।’’

বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মালদার তৃণমূলের কোঅর্ডিনেটর দুলাল সরকার জানান, ‘‘লোকসভা ভোটে ভুল বুঝিয়ে ভোট পেয়েছিল বিজেপি। এখন ওরা ভুল বুঝতে পেরেছে। মতুয়ারা তৃণমূলের সঙ্গেই আছে।’’ এর আগে সুব্রত ঠাকুর প্রার্থী হওয়ার আগে মতুয়া প্রার্থী না থাকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তিনি বলেছিলেন, ‘‘বিধানসভা ভোটে ৩০টি আসনে প্রার্থী দেওয়ার দাবি জানানো হলেও, তা মানা হয়নি। ভোটে ভাল ফল না হলে আমাদের কোনও দায় নেই।’’ বাংলায় ২৯৪ আসনের মধ্যে অন্তত ৭৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বিধানসভা ভোটে মালদায় মতুয়া মহাসঙ্ঘের প্রার্থীরা কতটা প্রভাব ফেলবে এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget