এক্সপ্লোর

WB Election 2021 Voting: গোঘাটে বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

স্থানীয়দের একাংশ অভিযোগ করেন,  ‘বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির পক্ষে ভোট দিতেও বলা হচ্ছে।’ কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

হুগলি: হুগলির গোঘাটের ফুলঝোড় গ্রামে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় বাহিনীর।

স্থানীয়দের একাংশ অভিযোগ করেন,  ‘বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির পক্ষে ভোট দিতেও বলা হচ্ছে।’ কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এদিকে,  তারকেশ্বরে ভোটের আগে উত্তেজনা ছড়ায়।এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়।  নাবালিকার শ্লীলতাহানির ঘটনায়  অভিযুক্ত বাহিনীর ১ জওয়ান। জওয়ানকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনায় এলাকায় উত্তেজনা। অভিযোগ পেয়ে ভোটের কাজ থেকে সরানো হল জওয়ানকে।

খানাকুলের হরিশচকে রাস্তা আটকে ভোটারদের প্রভাবিত করা ও বেআইনি জমায়েতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে গেরুয়া শিবির। এরপর সেখানে যায় কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ ও ক্যুইক রেসপন্স টিম। বেআইনি জমায়েত হঠানোর পর এলাকায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির একটি ক্যাম্প অফিস সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। 

তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে গোপীনাথপুর এলাকায় গো ব্যাক স্লোগান তৃণমূলের। ১০-১২টা গাড়ির কনভয় নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী। তাঁকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পরে পুলিশ গিয়ে তাদের সরিয় দেয়। 

অত্যাচারের অভিযোগ তুলে আরামবাগের সুভয়পুর হরিজন প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলের এজেন্টকে বসতে বাধা। কেন্দ্রীয় বাহিনীর সামনেই মারধর করে বুথ থেকে বের করে দেন মহিলা বিজেপি সমর্থকরা। দীর্ঘক্ষণ টালবাহানা চলার পর পুলিশের গাড়িতে চড়ে বুথ ছাড়েন তৃণমূলের এজেন্ট। 

আরামবাগের গৌরহাটি এলাকায় তৃণমূল ব্লক সভাপতি পলাশ রায়ের গাড়ি ভাঙচুর। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ইটবৃষ্টি। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না অভিযোগ পেয়ে ওই এলাকায় যান তৃণমূল ব্লক সভাপতি। ইটবৃষ্টির মাঝে কোনওমতে এলাকা ছাড়েন তিনি।

বারুইপুরের পর এবার জাঙ্গিপাড়া। রসপুরে ২২০ ও ২২৪ নম্বর বুথে খোলা জানলার পাশে ইভিএম। কে কোথায় ভোট দিচ্ছে, দেখা যাচ্ছে এই অভিযোগ পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার। তিনি গিয়ে জানলা বন্ধ করান। 

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget