এক্সপ্লোর

WB Election 2021: ভোট-সন্ত্রাসের ‘শিকার’ অন্তঃসত্ত্বাও

মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা পূর্ব মেদিনীপুরের ময়নার। ভোট দিয়ে ফেরার সময় হামলার অভিযোগ। বিজেপি করার অভিযোগে হামলা, দাবি আক্রান্তর পরিবারের। দুই পরিবারের জমি-বিবাদে হামলা, দাবি তৃণমূলের। 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ভোট-সন্ত্রাসে ছাড় পেলেন না অন্তঃসত্ত্বাও। বিজেপি করায় অন্তঃসত্ত্বা মহিলাকেও মারধর। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা পূর্ব মেদিনীপুরের ময়নার। ভোট দিয়ে ফেরার সময় হামলার অভিযোগ। বিজেপি করার অভিযোগে হামলা, দাবি আক্রান্তর পরিবারের। দুই পরিবারের জমি-বিবাদে হামলা, দাবি তৃণমূলের। 

পাশাপাশি, পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় ভোটারদের ভয় দেখিয়ে গ্রামে আটকে রাখার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মহিলা ভোটারদের অভিযোগ, ভোটদানে বাধা দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ময়নায় পুরনো মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশ।গাছের গুঁড়ি ফেলে পুলিশের গাড়ি আটকে দেন গ্রামবাসীরা। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের আড়ংকিয়ারানা ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ২৪৪ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূল প্রার্থী সংগ্রাম দলুইকে হুমকি দিতে দেখা যায় বিজেপির পোলিং এজেন্টকে। এনিয়ে বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ছবি তুলতে বাধা দিয়ে হুমকি দেওয়া হয় এবিপি আনন্দর প্রতিনিধিকে। ময়নার ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও একই চিত্র বাংলার বিভিন্ন প্রান্তে। কখনও বোমাবাজি বা কখনও ভাঙচুর। একই চিত্র পূর্ব মেদিনীপুরের বিভিন্ন কেন্দ্রে। বয়ালের একটি বুথে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই অশান্তি শুরু হয়। এখানকার বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সেখানকার ক্ষোভের কথা গ্রামবাসীরা জানান তৃণমূল প্রার্থীকে। কেন্দ্রীয় বাহিনীর তরফে কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ তৃণমূলের।যদিও মমতাকে দেখে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁকে উদ্দেশ্য করে 'জয় শ্রীরাম' স্লোগান ওঠে মুহুর্মুহু।

মহিষাদলের সুখলালপুরে তৃণমূল কর্মী ও ভোটারদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভাঙচুর করা হয় গাড়ি। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, মহিষাদলের তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পরে বুথে ঢুকে আঙুল উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দালাল অপদার্থ বলে হুমকি দেন তৃণমূল প্রার্থী। সেইসময় ওই বুথে যান মহিষাদলের বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীকে সমর্থন জানিয়ে তিনি পাল্টা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন। চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর গাড়ি ভাঙচুর। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Election 2026 : কালো পতাকা সুকান্তকে ; 'দেখলাম তো কার কত দম !' উদয়ন বললেন, 'সেদিন দম হয়নি !'
কালো পতাকা সুকান্তকে ; 'দেখলাম তো কার কত দম !' উদয়ন বললেন, 'সেদিন দম হয়নি'
Bengal SIR Row: SIR-এ ৯০ লক্ষ নাম বাদ পশ্চিমবঙ্গে? ’২৬-এর নির্বাচনে ভোটারের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে?
SIR-এ ৯০ লক্ষ নাম বাদ পশ্চিমবঙ্গে? ’২৬-এর নির্বাচনে ভোটারের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে?
Mamata Banerjee: 'গায়ে হাত দিলে, অসম্মান করলে মেয়েরা প্রতিবাদ করবে', কেন হঠাৎ এই কথা বললেন মুখ্যমন্ত্রী?
'গায়ে হাত দিলে, অসম্মান করলে মেয়েরা প্রতিবাদ করবে', কেন হঠাৎ এই কথা বললেন মুখ্যমন্ত্রী?
Laxmir Bhandar : লক্ষ্মীর ভাণ্ডারের ভাবনা মাথায় এল কী করে ? বড়ঞার সভায় খোলসা করলেন মমতা...
লক্ষ্মীর ভাণ্ডারের ভাবনা মাথায় এল কী করে ? বড়ঞার সভায় খোলসা করলেন মমতা...

ভিডিও

ABP Ananda Creator Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের
West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার?
রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার? "মিথ্যে বলছেন", সরাসরি তোপ অভিনেত্রী অঞ্জনা বসুর!
Embed widget