এক্সপ্লোর

WB Election 2021: ব্যস্ততার ফাঁকে কর্মীদের সঙ্গেই খাওয়া, অলি-গলির প্রচারে জোর দিচ্ছেন শমীক

দলীয় সভা থেকে বিতর্কসভা-- সুবক্তা হিসেবে রাজারহাট-গোপালপুরের বিজেপি প্রার্থীর বড় দর

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: দলীয় সভা হোক কী, বিতর্ক সভা। বক্তা হিসেবে তাঁর বড় দর। তবে এবার বাগযুদ্ধে অন্যকে পরাস্ত করা নয়, ফের বিধানসভায় যাওয়াই তাঁর এখন লক্ষ্য। আর তাই সকাল-বিকেল এলাকা চষে বেড়াচ্ছেন রাজারহাট-গোপালপুরের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য।

তিনি রাজ্য রাজনীতির অত্যন্ত পরিচিত মুখ। সুবক্তা হিসেবেও বেশ নামডাক। সুক্ষ্ম রসবোধের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করতে তাঁর জুড়ি মেলা ভার। এটাই  র ইউএসপি। রাজ্য বিজেপির মুখপাত্র আবারও ভোটের ময়দানে। এবার তাঁর কেন্দ্র রাজারহাট-গোপালপুর। ৫ মার্চ দিল্লি থেকে নাম ঘোষণা হতেই শুরু করে দিয়েছেন প্রচার। অলি-গলিতে প্রচার, ডোর টু ডোর ক্যাম্পেন ছোট ছোট গ্রুপ মিটিং---জনসংযোগ নিবিড় করতে সবকিছুই চলছে সমানতালে। 

পোড় খাওয়া এই নেতার অবশ্য ইতিমধ্যেই বিধায়ক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০১৪-তে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে হারিয়ে বসিরহাট দক্ষিণের বিধায়ক হন শমীক ভট্টাচার্য।

১৯৯৯ সালে উপনির্বাচনে অশোকনগর বিধানসভা থেকে বাদল ভট্টাচার্য জেতার পর, শমীকই দ্বিতীয় ব্যক্তি, যিনি বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন। তবে ষোলোর নির্বাচনে দীপেন্দুর কাছেই হার স্বীকার করতে হয়েছিল তাঁকে। মাত্র দু’বছর বিধায়ক ছিলেন শমীক ভট্টাচার্য। তারমধ্যেই বক্তা হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। কেন্দ্র বদলে এবার প্রার্থী হয়েছেন রাজারহাট-গোপালপুর থেকে। ২০১৬-র বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী পূর্ণেন্দু বসু। কিন্তু, তিন বছর পর ১৯-এর লোকসভা নির্বাচনে উল্টে যায় হিসেব। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আসনে ৭৪৩ ভোটে এগিয়ে যায় বিজেপি। লোকসভা ভোটে সৌগত রায়ের কাছে হারলেও, বিধানসভাভিত্তিক ফলে রাজারহাট-গোপালপুরে এগিয়ে শমীক ভট্টাচার্য। আর লোকসভা ভোটের অভিজ্ঞতাকে পাথেয় করেই তাঁর আশা, এবার আর নিরাশ হতে হবে না তাঁকে।

পথে-ঘাটে চলছে প্রচার। ফুরসৎ পেলে একটু জিরিয়ে নেওয়া। দলীয় কর্মীদের সঙ্গে খোশমেজাজে গল্প করতে করতেই খাওয়া। এটাও যেন প্রচারের অংশ। বিজেপি প্রার্থীর লড়াই তৃণমূলের সঙ্গীতশিল্পী প্রার্থী অদিতি মুন্সী আর সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত সঙ্গে। পরীক্ষা ১৭ এপ্রিল, আর রেজাল্ট আউট ২ মে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget