এক্সপ্লোর

WB Election 2021: বুদ্ধবাবুকে ভুল বোঝার খেসারত দিচ্ছে বাংলা, বললেন সুজন

রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অধিকারীদের কথাতেই নন্দীগ্রামে পুলিশ ঢুকেছিল। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। বাম নেতারা দাবি করছেন, সত্য অবশেষে উন্মোচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন ভুল করেননি বলে সরব হয়েছেন সুজন চক্রবর্তী।

কলকাতা: রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অধিকারীদের কথাতেই নন্দীগ্রামে পুলিশ ঢুকেছিল। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। বাম নেতারা দাবি করছেন, সত্য অবশেষে উন্মোচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন ভুল করেননি বলে সরব হয়েছেন সুজন চক্রবর্তী। মানুষকে ভুল বোঝানো হয়েছিল বলেও তোপ দেগেছেন বাম নেতারা।

যাদবপুরের বাম প্রার্থী সুজন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমরা জানতাম সত্য একদিন নিজেই আত্মপ্রকাশ করবে।’ বুদ্ধবাবুর উদ্দেশে তিনি লিখেছেন, ‘আপনাকে ভুল বোঝার খেসারত আজকেও বাংলাকে দিতে হচ্ছে।’ তিনি আরও লিখেছেন, 'সেদিন যারা মিথ্যে বলে, নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য বাংলার যুবদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছিল, আজকে তারা নিজেরাই নিজেদের মিথ্যের মুখোশ ছিঁড়ছে। আমরা কিন্তু একই জায়গায় আছি। শিল্পায়নের মধ্যে দিয়ে চাকরি তৈরি আমাদের পাখির চোখ। সেই গন্তব্যে পৌঁছতে আপনার যাদবপুরে পথ হাঁটছেন আপনার স্নেহের কমরেড সুজন চক্রবর্তী। আপনার দেখানো পথে আমাদের জয় সময়ের অপেক্ষা মাত্র। ভালো থাকুন। সুস্থ থাকুন।'

সুজন এবিপি আনন্দকে বলেন, 'মুখ্যমন্ত্রী ধরা পড়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর দলের ঝগড়ার কারণে, তৃণমূল-বিজেপি ঝগড়ার কারণে সব কথাকে কার্যত স্বীকার করে ফেললেন। নন্দীগ্রামে গুলিচালনা নিয়ে উনি এতদিন পর্যন্ত বামফ্রন্ট সরকারকে যেভাবে দোষারোপ করছিলেন, কালকে তাঁর কথা কার্যত ঘুরে গেল। বুদ্ধবাবু বলেছিলেন, দশ বছরের মধ্যে লোকে বুঝতে পারবে কীভাবে মিথ্যাচার ও ষড়যন্ত্র করে নন্দীগ্রামে মানুষের জন্য যে কল্যাণমুখী কাজ বামফ্রন্ট করতে চাইছিল, তার সর্বনাশ করা হয়েছে। এটা মানুষ বুঝতে পারবে। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন, পুলিশ অধিকারীদের জন্য ওখানে ঢুকেছিল। অধিকারীরা কারা? অধিকারীরা বলছে, যা আমরা করেছি সব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মমতা বলছে যা হয়েছে অধিকারীদের কথায়, অধিকারীরা বলছে সব হয়েছে মমতার কথায়। স্পষ্ট হয়ে গেল মুখ্যমন্ত্রী তখন ক্ষমতা দখলের জন্য মিথ্যে বলেছিলেন। জবরদস্তি মিথ্যে বলেছেন, বাংলার সর্বনাশ করেছেন। এর দায় ওঁকে নিতেই হবে।'

নন্দীগ্রাম-সিঙ্গুরে শ্মশানের নীরবতা, সংযুক্ত মোর্চার প্রার্থীদের জেতানোর বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যর

সোমবারই বুদ্ধদেব ভট্টাচার্য নন্দীগ্রাম ও সিঙ্গুর ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে বিঁধে বিবৃতি দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget