এক্সপ্লোর

WB election 2021: তৃণমূল প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, কাঠগড়ায় বিজেপি

সপ্তাহখানেক পরেই রাজ্যে শুরু ভোটযুদ্ধ। ভোটের গনগনে আঁচের মধ্যে, ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে জওয়ানদের রুটমার্চ। তবু রাজ্যে রাজনৈতিক হিংসার বিরাম নেই। এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্টের গাড়ির ওপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূল প্রার্থীই দলবল নিয়ে গেরুয়া শিবিরের কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। হামলা-পাল্টা হামলায় আহত দু’পক্ষের ২ কর্মী।

সপ্তাহখানেক পরেই রাজ্যে শুরু ভোটযুদ্ধ। ভোটের গনগনে আঁচের মধ্যে, ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে জওয়ানদের রুটমার্চ। তবু রাজ্যে রাজনৈতিক হিংসার বিরাম নেই। এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শাসকদলের অভিযোগ, বৃহস্পতিবার প্রচার সেরে ফেরার পথে, রাত ১০টা নাগাদ বেলদা থানা এলাকার রামা গ্রামে নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্টের গাড়ি ঘিরে ধরে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় দলের এক কর্মী আহত হয়েছে বলে দাবি তৃণমূলের।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট জানান, ‘‘আমি প্রচার সেরে ফিরছিলাম। বিজেপির লোকেরা আমার গাড়ি ঘিরে ধরে লাঠি দিয়ে গাড়ির কাচ ভেঙে দেয়। নিরাপত্তারক্ষী বোঝানোর চেষ্টা করে। কিন্তু হামলাকারীরা থামেনি। গোটা ঘটনা ইলেকশন কমিশনে জানিয়েছি। এখানে বিজেপি তৃতীয় স্থান পাবে, সিপিএম দ্বিতীয় স্থানে থাকবে। বিজেপি প্রার্থীর জামানত জব্দ হবে।’’

বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল প্রার্থীই দলবল নিয়ে গেরুয়া শিবিরের কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি দোকানও। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি বলেন, ‘‘বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে তৃণমূল প্রার্থীর উপর হামলা চালানো হয়েছে। এখন আমাদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। যিনি তৃণমূল প্রার্থী তিনি জনগণের থেকে বিচ্ছিন্ন, মারামারি করা ছাড়া তার কোনও কাজ নেই। নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যাতে এই এলাকায় নির্বিঘ্নে ভোট হয়।’’

বিজেপির দাবি, তৃণমূলের হামলায় তাদের আহত কর্মীকে বেলদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল-বিজেপি দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বলে সূত্রের খবর। ১ এপ্রিল, দ্বিতীয় দফায় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ভোট।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget