এক্সপ্লোর

WB Election 2021: এগরায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

West Bengal Assembly Election 2021: বিজেপির আদি বনাম নব্যের লড়াইয়েই মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তৃণমূল।

ঋত্বিক মণ্ডল, এগরা: পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা, বিজেপির আদি বনাম নব্যের লড়াইয়েই মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। সব মিলিয়ে ভোটের পর থেকে উত্তপ্ত রয়েছে এগরা।

কোথাও ভোট-প্রচারের শেষ লগ্নে চরমে পৌঁছেছে উত্তেজনা। কোথাও চলছে ভোট পরবর্তী হিংসা। গণতন্ত্রের উৎসবের মধ্যেই পূর্ব মেদিনীপুরের এগরায় ঝরল রক্ত। মৃত্যু হল এক বিজেপি কর্মীর।

মৃতের নাম জন্মেঞ্জয় দলুই। বাড়ি এগরার বাথুয়াড়িতে। বিজেপির দাবি, মঙ্গলবার সকালে দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথেই তাঁকে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করে রাস্তাতে ফেলে দিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর।

কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তীর অভিযোগ, ‘ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বাড়ি থেকে কিছুটা দূরে তুলে নিয়ে যায়। মারধর করে মৃত অবস্থায় রাস্তায় ফেলে যায়। তৃণমূলের গুন্ডারা, ২০-২৫ জন তুলে নিয়ে যায়।’

পাল্টা পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর তরুন জানার দাবি, ‘ভোটের সময় বিজেপি পয়সা বিলিয়েছে। তার ভাগ নিয়ে বিজেপির আদি বনাম নব্যের লড়াইয়েই মৃত্যু। এতে আমাদের কেউ যুক্ত নয়।’

ভোটের পর থেকেই উত্তপ্ত এগরা। এবার মত্যু হল বিজেপি কর্মীর। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের টহল চলছে।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। পচেট গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুর গ্রামে তৃণমূল সমর্থক প্রৌঢ়ার বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল সমর্থকদের অভিযোগ, রবিবার ওই প্রৌঢ়ার বাড়িতে ঢুকে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুরের পাশাপাশি প্রৌঢ়াকে মারধর করা হয়। বাধা দেওয়ায় কয়েকজন তৃণমূল সমর্থকও আক্রান্ত হন বলে অভিযোগ। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা। সবমিলিয়ে ভোটের মধ্যে পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি উত্তপ্ত।

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget