এক্সপ্লোর

WB Election 2021: প্রায় ৪০ লক্ষ টাকা ঋণের বোঝা, সায়ন্তিকার হাতে নগদ ৪৩ হাজার

রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী এবার রাজনীতির ময়দানে। রূপোলি পর্দা থেকে বাস্তবের মাটিতে...। ঠাঠা রোদে ঘামে ভিজে প্রচার.... জনসংযোগ...। গত ৩ মার্চ পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখপাধ্যায়, ব্রাত্য বসুর মতো মন্ত্রীদের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জমা মাত্র ৩৮ হাজার ৪৬৩ টাকা। অস্থাবর সম্পত্তি বলতে ৪৩ লক্ষ ৫৬ হাজার টাকার মার্সিডিজ বেঞ্জ। আজকের ‘আয়-ব্যয়ে’ বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান৷

 

রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী এবার রাজনীতির ময়দানে। রূপোলি পর্দা থেকে বাস্তবের মাটিতে...। ঠাঠা রোদে ঘামে ভিজে প্রচার.... জনসংযোগ...। গত ৩ মার্চ পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখপাধ্যায়, ব্রাত্য বসুর মতো মন্ত্রীদের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে এবাপ তৃণমূল প্রার্থী সায়ন্তিকা। তাঁর প্রতিদ্বন্দ্বী, বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা এবং সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রাধারানি বন্দ্যোপাধ্যায়। লড়াই ত্রিমুখী হলেও এই আসনে শাসক শিবিরের তারকাপ্রার্থীর দিকেই নজর সকলের। প্রচারে চলছে জোরকদমে ৷

 

গত ১১ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন তৃমমূল প্রার্থী। সেই সঙ্গে হলফনামা দিয়ে জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান। হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে সায়ন্তিকার মোট আয় ২২ লক্ষ ৮৫ হাজার ১৮০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় হাতে নগদ ছিল ৪৩ হাজার ১২৭ টাকা। জয়েন্ট ও নিজের মিলিয়ে হলফনামায় ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা জানিয়েছেন অভিনেত্রী। যেগুলিতে জমা আছে মাত্র ৩৮ হাজার ৪৬৩ টাকা।

 

বন্ড, শেয়ার, এনএসএস বা মিউচুয়াল ফান্ডে কোনও বিনিয়োগ করেননি সায়ন্তিকা।হলফনামা অনুযায়ী, তারকা প্রার্থীর ২০১৮ সালে কেনা একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি আছে। যার বর্তমান দাম ৪৩ লক্ষ ৫৬ হাজার ৪৩৬ টাকা।  সায়ন্তিকার নামে সোনা আছে ১ লক্ষ ২৩ হাজার ৪৩৬ টাকার। সব মিলিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৫ লক্ষ ৫৯ হাজার ৪৬২ টাকা।  শুধু অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়াই নয়, হলফনামায় বাঁকুড়ার তৃণমূলের তারকা প্রার্থী জানিয়েছেন,তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই।

 

তবে তারকা প্রার্থীর মাথার ওপর আছে ৪০ লক্ষ ৮৭ হাজার ২৪০ টাকার ঋণের বোঝা। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget